Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: হরিনাভির স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে টানা পাঁচ দিনের জম জমাট জাতীয় সাব-জুনিয়র (অনূর্ধ্ব-১৩) ব্যাডমিন্টন টুর্নামেন্ট শেষ হল (Badminton)। যদিও ফাইনাল পর্বে বাংলার কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না, তবুও ভিন রাজ্যের উদীয়মান প্রতিভারা যে স্তরের ব্যাডমিন্টন উপহার দিয়েছে, তা ভারতীয় ব্যাডমিন্টনের উজ্জ্বল ভবিষ্যতের বার্তা বহন করে।

কিশোরী বিভাগে লিয়োশার জয়জয়কার (Badminton)
কিশোরী বিভাগের একক ফাইনালে মুখোমুখি হয়েছিলেন তেলেঙ্গানার দুই প্রতিযোগী—লিয়োশা কোরুকণ্ডা এবং শানভি রেড্ডি নিম্মা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শানভিকে সরাসরি ১৫-১০ এবং ১৫-১২ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হন লিয়োশা।

খেতাব অর্জন সার্থক যোশীর (Badminton)
কিশোরদের একক ফাইনাল ম্যাচে উত্তরাখণ্ডের সার্থক যোশী দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। তিনি অন্ধ্রপ্রদেশের রেহান দুদেকুলাকে ১৫-১২ এবং ১৫-১০ ব্যবধানে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নেন।

ডাবলসে যৌথ সাফল্য (Badminton)
একক বিভাগের ফাইনালে যারা পরস্পরের মুখোমুখি লড়াইয়ে নেমেছিলেন, ডাবলস বিভাগে তারাই জুটি বেঁধে সাফল্য পান। কিশোর বিভাগের ডাবলসে রেহান ও সার্থক জুটি রাজস্থানের লোকেশ গুরজার ও রক্ষিত সিং জুটিকে ১৬-১৪, ১৫-১২ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতেন। অন্যদিকে, কিশোরী বিভাগের ডাবলসে তেলেঙ্গানার লিয়োশা ও শানভি জুটি মহারাষ্ট্রের হেজেল যোশী ও দিভিশা সিং জুটিকে ১৬-১৪ এবং ১৫-৬ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে দ্বিমুখী সাফল্য অর্জন করেন।
আরও পড়ুন: WPL 2026: WPL-এর দিন চূড়ান্ত, কবে থেকে শুরু হচ্ছে?
ফাইনাল মঞ্চে বিশিষ্ট ব্যক্তিত্বরা
টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস এবং আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত (Badminton)। উল্লেখ্য, প্রতিযোগিতার উদ্বোধনী দিনে অলিম্পিয়ান চেতন আনন্দের উপস্থিতি টুর্নামেন্টের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছিল।



