Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: পুরুষদের অনূর্ধ্ব-১৬ এবং মহিলাদের অনূর্ধ্ব-১৫—এই দুই বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেটারদের বয়স পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI Rules)। এতদিন ক্রিকেটারদের বয়স যাচাইয়ের জন্য আধার কার্ডকে বাধ্যতামূলক নথি হিসেবে ব্যবহার করা হতো। তবে বোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্তের পর থেকে আধার কার্ডের পরিবর্তে ভারতীয় পাসপোর্টকে প্রধান নথি হিসেবে গণ্য করা হবে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন এবং আধার আইনের বিভিন্ন দিক বিবেচনা করে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যাপেক্স কাউন্সিলের সিদ্ধান্তে অনুমোদন (BCCI Rules)
গত ১৬ সেপ্টেম্বর আয়োজিত অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন সংক্রান্ত প্রস্তাবটি আলোচনা করা হয় এবং পরবর্তীতে তাতে চূড়ান্ত অনুমোদন (Ratification) দেওয়া হয়। নতুন এই সিদ্ধান্তের ফলে বয়সভিত্তিক টুর্নামেন্টে আধার কার্ড আর বয়স প্রমাণের প্রথম বা বাধ্যতামূলক শর্ত হিসেবে বিবেচিত হবে না।
স্থানীয় প্লেয়ার নির্বাচনের নতুন শর্তাবলি (BCCI Rules)
সব বয়সভিত্তিক এবং সিনিয়র পর্যায়ে কোনও রাজ্য ক্রিকেট সংস্থার অধীনে ‘স্থানীয় প্লেয়ার’ হিসেবে খেলার নিয়মাবলীতেও স্পষ্টতা এনেছে বোর্ড (BCCI Rules)। স্থানীয় ক্রিকেটার হিসেবে যোগ্যতা অর্জনের জন্য সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থার আওতাভুক্ত এলাকায় জন্মগ্রহণ করতে হবে, অথবা ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে সেখানে শিক্ষা, চাকরি বা স্থায়ী বাসস্থানের তথ্য প্রদর্শন করতে হবে।
আরও পড়ুন: India vs Brazil: ৯,৮৪০ কোটি বনাম ৫৩ কোটি! টাকার অঙ্কে অসম লড়াই, মাঠে কী হবে?
যোগ্যতা প্রমাণের জন্য প্রয়োজনীয় নথিপত্র (BCCI Rules)
নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী খেলোয়াড়দের নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবে-
- শিক্ষা সংক্রান্ত নথি: ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্কুল বা কলেজের মার্কশিট (প্রিন্সিপালের স্বাক্ষরসহ) এবং প্রিন্সিপাল কর্তৃক স্বাক্ষরিত সার্টিফিকেট, যেখানে অ্যাডমিশন নম্বর, ভর্তির তারিখ ও জন্মতারিখের উল্লেখ থাকতে হবে।
- চাকরি সংক্রান্ত নথি: সেপ্টেম্বর ২০২৫ থেকে টানা ১২ মাসের স্যালারি স্লিপ, এমপ্লয়ার সার্টিফিকেট এবং একই সময়কালের ব্যাঙ্ক স্টেটমেন্ট।
- বাসস্থানের নথি: ১ সেপ্টেম্বর ২০২৫ বা তার আগে ইস্যু করা পাসপোর্ট অথবা ভোটার কার্ড। বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড ব্যবহার করা গেলেও ক্ষেত্রে পাসপোর্ট ও ভোটার কার্ডকেই প্রাথমিক প্রাধান্য দেওয়া হবে।



