Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: লড়াই ছিল অসম (East Bengal ACL 2)। তাই প্রত্যাশা তেমন ছিল না বললেই চলে। অনেকেই ভেবেছিল মরুঝড়ে বালি চাপা পড়ে যেতে পারে ইস্টবেঙ্গল। কিন্তু উল্টে ইস্টবেঙ্গলকে রুখতে চোখে মরিচিকা দেখছিল আল হুসেইন। এশিয়ার দরবারে ভারতের নাম উজ্জ্বল করে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর মূল পর্বের প্রথম ম্যাচেই জর্ডনের মাটিতে আল হুসেইনের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট ছিনিয়ে আনল লাল-হলুদ ব্রিগেড। বিদেশের মাটিতে এই কঠিন লড়াই কেবল একটি পয়েন্ট আনেনি, ভারতীয় ফুটবলকে দিল নতুন আত্মবিশ্বাস।
লড়াইয়ের মানসিকতা (East Bengal ACL 2)
ম্যাচের শুরু থেকেই পরিস্থিতি খুব একটা সহজ ছিল না। দলে ছিলেন না একাধিক নিয়মিত তারকা ফুটবলার ও প্রথম সারির বিদেশি স্ট্রাইকার। চোটের সমস্যা সত্ত্বেও অদম্য জেদ নিয়ে মাঠে নামেন অধিনায়ক মহম্মদ রশিদ। কোচ আন্তোনিও লোপেজ হাবাসের তুখোড় কৌশল ও বঙ্গসন্তান সন্দীপ মাণ্ডির মতো তরুণদের ওপর ভরসা রেখেই আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রতিপক্ষের মুখোমুখি হয় ইস্টবেঙ্গল। নেপালে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে নিহতদের প্রতি নীরবতা পালনের মধ্য দিয়ে এই হাইভোল্টেজ ম্যাচ শুরু হয়।
রামিরেজ ও আনোয়ারের গোল (East Bengal ACL 2)
বিশ্বকাপ খেলে আসা একাধিক তারকা ফুটবলারকে নিয়ে গঠিত আল হুসেইন দলকে শুরু থেকেই চাপে ফেলে দেয় ইস্টবেঙ্গল। ম্যাচের ঠিক ৯ মিনিটে দানি রামিরেজের দুর্দান্ত ফিনিশে ১-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। এরপর স্বাগতিক দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলকিপার প্রভসুখন সিং গিলের প্রথমার্ধের একাধিক সেভ নিশ্চিত পতন আটকায়। ৪০ মিনিটের মাথায় আনোয়ার আলীর এক অনবদ্য হেডার আল হুসেইনের রক্ষণভাগকে পরাস্ত করে ইস্টবেঙ্গলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়।
জর্ডনে ড্র (East Bengal ACL 2)
দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে আক্রমণে ওঠে আল হুসেইন (East Bengal ACL 2)। বিশ্বকাপের অভিজ্ঞতাসম্পন্ন মাহমুদ আল-মার্দি এবং বদলি ফুটবলার আহমদ আসাফের গোলে সমতায় ফেরে জর্ডনের চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লাল-হলুদ ডিফেন্সের প্রতিরোধ ভাঙতে পারেনি তারা। চূড়ান্ত বাঁশি বাজতেই ২-২ ফলাফলে ড্র নিশ্চিত হয়। আল আরবিকে ৪-১ গোলে হারিয়ে মূলপর্বে ওঠার পর বিদেশের কঠিন মাটিতে আল হুসেইনকে রুখে দিয়ে নিজেদের ঝোলিকায় এসিএল ২-এর প্রথম পয়েন্ট তুলে নিল লাল-হলুদ ব্রিগেড।



