Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে (Modi Birthday 2026) পশ্চিমবঙ্গেও একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘সেবা সংকল্প অভিযান’। ২০২৬ সালে মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্ণ হওয়ার বিষয়টিও এবারের কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে।
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা (Modi Birthday 2026)
জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে (Modi Birthday 2026) শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর বার্তায় মোদীর দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক পথচলা, নেতৃত্ব এবং দেশের উন্নয়নের প্রসঙ্গ উঠে এসেছে। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করেছেন তিনি।
‘সেবা সংকল্প অভিযান’ (Modi Birthday 2026)
‘সেবা সংকল্প অভিযান’-এর অধীনে রক্তদান শিবির, বিনামূল্যে চিকিৎসা (Modi Birthday 2026) পরিষেবা, পরিচ্ছন্নতা অভিযান এবং সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার মতো নানা কর্মসূচি থাকবে। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের উপরও জোর দেওয়া হবে।
‘আশীর্বাদের প্রদীপ’
মোদীর জন্মদিন ঘিরে ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন বাড়ি, প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানে প্রদীপ জ্বালানোর পরিকল্পনা রয়েছে। কলকাতায় গঙ্গার তীরেও প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি ও ঐতিহ্যবাহী ভবন এবং কালীঘাট মন্দির সাজানোর পরিকল্পনা রয়েছে।
‘ভারত মণ্ডল’
এদিন ১০৮ মিটার দীর্ঘ ‘ভারত মণ্ডল’ তৈরির উদ্যোগও থাকছে। বাইক ও সাইকেল মিছিল, সেবা যাত্রা, সেবাসেতু যাত্রা এবং রঙ্গোলি যাত্রার মতো কর্মসূচি হবে। পড়ুয়াদের জন্য অঙ্কন, প্রবন্ধ, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: Hilsa Import: ইলিশের উলটপুরাণ, এবার ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে বিপুল পরিমাণ মাছ
‘অন্নপূর্ণা দিবস’
১৭ সেপ্টেম্বর ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবেও কর্মসূচি পালনের কথা রয়েছে। তবে উপনির্বাচনের কারণে নন্দীগ্রাম ও রেজিনগরে সরকারি অনুষ্ঠান হবে না।


