Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিদেশ ভ্রমণের পরিকল্পনা করার আগে (Visa Rules) ভিসার নিয়ম জেনে নেওয়া এখন আরও জরুরি। কারণ, কোনও দেশে আগে বিমানবন্দরে পৌঁছে ভিসা পাওয়া গেলেও নিয়ম পরিবর্তনের পর ভ্রমণের আগেই অনলাইনে অনুমতি নেওয়া বাধ্যতামূলক হতে পারে। ২০২৬ সালে ভারতীয় পর্যটকদের জন্য একাধিক দেশের ভিসা ব্যবস্থায় এমন পরিবর্তন এসেছে।
অন অ্যারাইভালের পরিবর্তে ই-ভিসা (Visa Rules)
লাওস, কাতার এবং ইরানে ভারতীয়দের জন্য ভিসা অন (Visa Rules) অ্যারাইভালের পরিবর্তে ই-ভিসা ব্যবস্থার কথা বলা হয়েছে। ফলে এই দেশগুলিতে যাওয়ার আগে অনলাইনে আবেদন করে অনুমোদন নেওয়ার প্রয়োজন হতে পারে। শ্রীলঙ্কাতেও পরিবর্তন এসেছে। সেখানে আগের ই-ভিসা ব্যবস্থার পরিবর্তে Electronic Travel Authorisation বা ETA-এর মাধ্যমে ভ্রমণের অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে।
আর কোথায় বদলেছে নিয়ম? (Visa Rules)
- চিলি, ঘানা এবং ভেনেজুয়েলার ক্ষেত্রেও অনলাইন (Visa Rules) পদ্ধতিতে ভিসার আবেদন করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে, কেপ ভার্দে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বহু দেশের নাগরিকের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা বাতিল করেছে। ভারতও সেই তালিকায় রয়েছে।
- নিকারাগুয়ার ক্ষেত্রেও চলতি বছরে নিয়ম বদলেছে। ১৪ ফেব্রুয়ারি থেকে সেখানে ভ্রমণকারীরা ইলেকট্রনিক ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারেন অথবা ইমেলের মাধ্যমে অভিবাসন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ফর্ম জমা দিতে পারেন। বিমানবন্দরে পৌঁছে ভিসা নেওয়ার পুরনো সুযোগ আর থাকছে না।
আরও পড়ুন: Ranna Pujo: ভাদ্রে রান্না, আশ্বিনে খাওয়া-কেন পালিত হয় রান্না পুজো?
তাই বিদেশ যাওয়ার আগে পুরনো তথ্যের উপর নির্ভর না করাই ভালো। সংশ্লিষ্ট দেশের সরকারি ইমিগ্রেশন পোর্টাল, দূতাবাস বা কনস্যুলেটের ওয়েবসাইট থেকে সর্বশেষ নিয়ম যাচাই করা উচিত।


