Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশনের পর্দায় আসছে আরও এক নতুন জুটি (Ashirbad)। মেঘ ও মল্লারকে ঘিরে তৈরি হতে চলেছে দুষ্টু-মিষ্টি এক প্রেমের গল্প। তবে সেই প্রেমের গল্পের পাশাপাশি ধারাবাহিকে থাকছে একাধিক চমকও। চার ছেলে ও তাঁদের বাবাকে ঘিরে আবর্তিত হবে ‘আশীর্বাদ’-এর গল্প। নামের মতোই এক মায়ায় জড়ানো সম্পর্কের গল্প বলবে এই নতুন ধারাবাহিক।
প্রথম ঝলকেই নজর কেড়েছে ‘আশীর্বাদ’ (Ashirbad)
ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল আগ্রহ। ২১ সেপ্টেম্বর হয়ে গেল ‘আশীর্বাদ’-এর সাংবাদিক সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন ধারাবাহিকের নায়ক-নায়িকা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা তারকারা। বিশেষভাবে নজর কেড়েছেন মোহনা মাইতি এবং সোহম বসু রায়চৌধুরী।
বহু বছর পর ছোটপর্দায় সোহম (Ashirbad)
এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর ফের টেলিভিশনের পর্দায় দেখা যাবে সোহম বসু রায়চৌধুরীকে। ‘রাখি-বন্ধন’ ধারাবাহিকের সেই পরিচিত মুখ এবার একেবারে নতুন চরিত্রে ফিরছেন। সোহমের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন মোহনা মাইতি। ফলে নতুন এই জুটিকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে দর্শকদের কৌতূহল।
ট্যাক্সি চালান মল্লার (Ashirbad)
ধারাবাহিকে সোহমের চরিত্রের নাম মল্লার। পেশায় তিনি ট্যাক্সি চালক। বাবা এবং তিন ভাইকে নিয়ে তাঁর সংসার। এমনই এক অগোছালো পরিবারের গল্পের মধ্যে ধীরে ধীরে মল্লারের জীবনে আসে মেঘ। এরপর কীভাবে বদলাতে থাকে সেই সংসারের ছবি, সেটাই হবে গল্পের অন্যতম আকর্ষণ।

মেঘের ভূমিকায় মোহনা (Ashirbad)
মোহনা মাইতিকে দেখা যাবে মেঘের চরিত্রে। মল্লারের জীবনে মেঘের আগমন শুধু তাঁদের সম্পর্ককেই বদলাবে না, বদলে দেবে পরিবারের সমীকরণও। মেঘ কীভাবে এই অগোছালো সংসারকে গুছিয়ে তোলার চেষ্টা করবে, সেই গল্পও উঠে আসবে ধারাবাহিকে।
সাংবাদিক সম্মেলনেই বিশেষ চমক (Ashirbad)
রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার প্রযোজনায় তৈরি হচ্ছে ‘আশীর্বাদ’। সাংবাদিক সম্মেলনের মঞ্চেই মেঘ-মল্লারের মালাবদল করানো হয়। ফলে নতুন এই জুটির অনস্ক্রিন রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
আরও পড়ুন: Kone Dekha Alo: শেষ হল ‘কনে দেখা আলো’, থেকে গেল অনুভব-লাজুর ভালোবাসার রেশ
কবে, কখন দেখা যাবে?
স্টার জলসার পর্দায় আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘আশীর্বাদ’ (Ashirbad)। প্রতিদিন সন্ধে ৬টায় সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক। নতুন জুটি মেঘ ও মল্লারের গল্প দর্শকদের কতটা আপন করে নিতে পারে, এখন সেটাই দেখার।



