Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: সামনেই পুজো। আর তার মধ্যেই আমিষ-নিরামিষ নিয়ে উত্তপ্ত বাংলা (Toothpaste)। এবার সেই আগুনেই ঘি ঢাললো নরেন্দ্র মোদি সরকার! সাবান, শ্যাম্পু, টুথপেস্ট-সহ রোজকার প্রসাধনী জিনিসপত্রে এবার সেটা উল্লেখ করতে হবে, এমনটাই বাধ্যকতামূলক করল কেন্দ্র। প্রোডাক্টের গায়ে দিতে হবে প্রতীক বা সিম্বল। এর মাধ্যমেই ক্রেতারা নিজের পছন্দ মতো জিনিস কিনতে পারবেন।
নয়া নিয়ম জারি করল কেন্দ্র সরকার (Toothpaste)
উপভোক্তা বিষয়ক মন্ত্রক ‘লিগ্যাল মেট্রোলজি (প্যাকেজড কমোডিটিজ) রুলস, ২০১১’ সংশোধন করে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে। তথ্যসূত্রে জানা যাচ্ছে, এই নয়া নিয়মগুলো কার্যকর হচ্ছে আগামী সোমবার থেকেই। এই ধরণের পণ্যের ক্ষেত্রে লেবেলিং সংক্রান্ত নিয়ম নির্দিষ্ট করেছে কেন্দ্রীয় সরকার। আশা করা হচ্ছে , এরপর থেকে খুব সহজেই সাধারণ মানুষ বুঝতে পারবে কোন প্রোডাক্ট আমিষ আর কোনটা নিরামিষ।
আরও পড়ুন: Major Rishabh Singh Sambyal: ১২ বছর সেনা পরিষেবার পর অবসর, পেনশন পাবেন কি মেজর ঋষভ?
প্রোডাক্টটি আমিষ নাক নিরামিষ!
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ক্রেতাদের অধিকার রয়েছে জানার, তারা যা ব্যবহার করছে তা তাদের খাদ্যাভ্যাসের সঙ্গে মানানসই কিনা। নতুন নিয়ম অনুযায়ী, নিরামিষ উপাদান দিয়ে তৈরি প্রোডাক্টের প্যাকেটে দিতে হবে সবুজ রঙের ডট। অপরদিকে আমিষ উপাদান দিয়ে তৈরি প্রোডাক্টের প্যাকেটে দিতে হবে লাল বা বাদামি রঙের ডট। এই সিম্বল বা চিহ্ন বসাতে হবে প্যাকেটের একদম উপরের দিকে। যাতে এই সিম্বল দেখেই ক্রেতারা দুই ধরণের প্রোডাক্টকে আলাদা করতে পারে।



