Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচন কমিশনে জমা দেওয়া (Election Commission) বিজেপির নির্বাচনী খরচের হিসাব প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। ওই হিসাব অনুযায়ী, ভোটের প্রচারে সমাজমাধ্যমের দুই পরিচিত মুখ সায়ক চক্রবর্তী ও শমীক চক্রবর্তীকে যথাক্রমে ২.৫ লক্ষ এবং ১৩ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা ও পাল্টা বক্তব্য।
অরিত্রের বক্তব্য (Election Commission)
এই আবহেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন (Election Commission) অভিনেতা ও কালারিস্ট অরিত্র দত্ত বণিক। দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেন, রাজনৈতিক বিষয়ে সরব হওয়ার সময় বিজেপির তরফে তাঁকে সাহায্য করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব তিনি গ্রহণ করেননি। তাঁর বক্তব্য, কোনও রাজনৈতিক দলের কাছ থেকে টাকা নিয়ে নিজের মতামত বা কাজকে প্রভাবিত করেননি তিনি।
রাজনীতিকে প্রত্যাখ্যান (Election Commission)
অরিত্র আরও জানান, সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাবও তাঁর কাছে এসেছিল। কিন্তু প্রস্তুতি ছাড়া সক্রিয় রাজনীতিতে নামতে চাননি বলেই সেই সুযোগ গ্রহণ করেননি বলে তাঁর দাবি। নিজের বক্তব্য তুলে ধরতে কোনও পিআর বা মার্কেটিং সংস্থার সাহায্য নেননি বলেও জানান তিনি।

অন্যদিকে, কনটেন্ট ক্রিয়েটর কিরণ দত্তও সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান জানিয়েছেন। তাঁর দাবি, কোনও রাজনৈতিক দলের কাছ থেকে অর্থ নিয়ে তিনি কখনও ভিডিও তৈরি করেননি এবং ভবিষ্যতেও করবেন না। নিজের দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও বিশ্বাসের কথাও পোস্টে উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন: Baba Vanga: দুর্গাপুজোর মাসেই বদলাবে ভাগ্য! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে জোর চর্চা
তিনি লিখেছেন, “কোনো রাজনৈতিক দলের কাছ থেকে টাকা নিয়ে না কোনোদিন একটাও ভিডিও বানিয়েছি, না ভবিষ্যতেও কোনোদিন বানাবো
ফার্স্টবয়কে এটুকু বিশ্বাস করতেই পারেন।”


