Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বারাবনিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর ও আগুন/ বিজেপির বিরুদ্ধে অভিযোগ (Barabani)। বারাবনি, ৪ মেঃ আসানসোল উত্তর, জামুড়িয়ার পরে এবার বারাবনি বিধানসভা। সোমবার দুপুরে ফল বেরোনোর মাঝামাঝি সময়ে বারাবনি বিধানসভার গৌরান্ডি ও পানুরিয়ায় তৃণমূল কংগ্রেসের দুটি পার্টি অফিসে ভাঙচুরের পাশাপাশি আগুন লাগানোর অভিযোগ উঠলো।

অভিযোগ করা হয় (Barabani)
এই ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে ধরা হোক। ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ যায়। এদিকে, বারাবনি বিধানসভায় বিজেপি প্রার্থী অরিজিৎ রায় ৯ রাউন্ড গণনার শেষে আসানসোল পুরনিগমের মেয়র তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়য়ের থেকে ৬৩৪০ ভোটে এগিয়ে আছেন।
আরও পড়ুন : Mamata Banerjee Vote Result: ভবানীপুরে এগিয়ে মমতা, পিছিয়ে শুভেন্দু!
ঝড় তুলছে চারিদিকে (Barabani)
আজ বিধানসভা ভোটের ফলাফল, ইতিমধ্যে ঝড় তুলছে চারিদিকে। কে কার থেকে এগিয়ে আর কে কার থেকে পিছিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সূত্রের খবর এখনো পর্যন্ত জানা গেছে, চারিদিকে রাম নাম জয় জয়কার, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর ও আগুন/ বিজেপির বিরুদ্ধে অভিযোগ।



