Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইএসএলের প্রথম পর্বের সূচি ঘোষণা করে দিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (ISL FIXTURE)। ১০ অক্টোবর থেকে শুরু হয়ে প্রথম পর্বের লড়াই চলবে আগামী বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি ও এসসি দিল্লি। এক নজরে দেখে নেওয়া যাক আইএসএলের নতুন মরসুমের গুরুত্বপূর্ণ তথ্য এবং কলকাতার দুই প্রধান—মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচসূচি।
শুরুতেই ধামাকা (ISL FIXTURE)
১০ অক্টোবর প্রথম দিনেই থাকছে জোড়া ম্যাচ। বিকেল ৫টায় শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি বনাম এসসি দিল্লি ম্যাচ দিয়ে মরসুমের ঢাকে কাঠি পড়বে। ওই দিনই দ্বিতীয় ম্যাচে ফতোরদা স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০টায় মুখোমুখি হবে এফসি গোয়া ও চেন্নাইয়িন এফসি।
ম্যাচ বিন্যাস (ISL FIXTURE)
প্রথম পর্বে মোট ৭৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৫৩টি ম্যাচ (প্রায় ৬৮ শতাংশ) রাখা হয়েছে সাধারণ সমর্থক ও দর্শকদের সুবিধার্থে শুক্র, শনি ও রবিবার। অধিকাংশ ম্যাচই খেলা হবে বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭:৩০টা থেকে।
মণিপুরে ম্যাচ (ISL FIXTURE)
এবারের আইএসএলে মণিপুরের ফুটবলাবেগকে গুরুত্ব দিয়ে রাখা হয়েছে ইম্ফলের ভেন্যু। আন্তর্জাতিক বিরতির পর ২৪ নভেম্বর ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসি মুখোমুখি হবে স্পোর্টিং ক্লাব দিল্লির।
কলকাতার দুই প্রধানের অভিযান (ISL FIXTURE)
১৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (এসিএল ২)-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইরাকের আল সোর্তার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এএফসি-র এই ব্যস্ততার কারণেই প্রথম রাউন্ডে ইস্টবেঙ্গল মাঠে নামছে না। তাদের খেতাব রক্ষার অভিযান শুরু হবে দ্বিতীয় রাউন্ড থেকে—১৮ অক্টোবর ফতোরদায় বিকেল ৫টায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে।
আরও পড়ুন: Asian Games Kabaddi: নারীশক্তির জয়জয়কার, ইরানকে আটকে এশিয়ান গেমসে ভারতের তৃতীয় সোনা
অন্যদকে, যুবভারতী স্টেডিয়াম এএফসি ম্যাচের জন্য প্রস্তুত থাকায় মোহনবাগানকে তাদের প্রথম রাউন্ডের ম্যাচটি খেলতে হবে অ্যাওয়ে গ্রাউন্ডে। ১২ অক্টোবর গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করছে সবুজ-মেরুন ব্রিগেড।
মেগা ডার্বির দিনক্ষণ (ISL FIXTURE)
ফুটবলপ্রেমীদের চোখ যে ম্যাচের দিকে সবচেয়ে বেশি থাকে, সেই মহাযুদ্ধের দিনও চূড়ান্ত (ISL FIXTURE)। আগামী ২৯ নভেম্বর রবিবাসরীয় সন্ধ্যায় সন্ধ্যা ৭:৩০টায় মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেই বসবে প্রথম লেগের এই মেগা ডার্বির আসর।
আইএসএলে মোহনবাগানের প্রথম পর্বের সূচি
- ১২ অক্টোবর: বনাম নর্থইস্ট ইউনাইটেড (গুয়াহাটি), সন্ধে ৭:৩০
- ১৬ অক্টোবর: বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (নয়াদিল্লি), সন্ধে ৭:৩০
- ২৬ অক্টোবর: বনাম চেন্নাইয়িন এফসি (কলকাতা), সন্ধে ৭:৩০
- ৩১ অক্টোবর: বনাম পাঞ্জাব এফসি (কলকাতা), সন্ধে ৭:৩০
- ৫ নভেম্বর: বনাম ওড়িশা এফসি (কলকাতা), সন্ধে ৭:৩০
- ২২ নভেম্বর: বনাম চার্চিল ব্রাদার্স (মারগাঁও), সন্ধে ৭:৩০
- ২৯ নভেম্বর: বনাম ইস্টবেঙ্গল (কলকাতা), সন্ধে ৭:৩০ (ডার্বি)
- ৫ ডিসেম্বর: বনাম ইন্টার কাশী (রাঁচি – সম্ভবত), সন্ধে ৭:৩০
- ৯ ডিসেম্বর: বনাম বেঙ্গালুরু এফসি (কলকাতা), সন্ধে ৭:৩০
- ১৭ ডিসেম্বর: বনাম মুম্বই সিটি এফসি (আন্ধেরি), বিকেল ৫:০০
- ২২ ডিসেম্বর: বনাম এফসি গোয়া (মারগাঁও), সন্ধে ৭:৩০
আইএসএলে ইস্টবেঙ্গলের প্রথম পর্বের সূচি
- ১৮ অক্টোবর: বনাম চার্চিল ব্রাদার্স (মারগাঁও), বিকেল ৫:০০
- ২৩ অক্টোবর: বনাম ইন্টার কাশী (রাঁচি – সম্ভবত), বিকেল ৫:০০
- ৭ নভেম্বর: বনাম চেন্নাইয়িন এফসি (চেন্নাই), সন্ধে ৭:৩০
- ২০ নভেম্বর: বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (কলকাতা), বিকেল ৫:০০
- ২৯ নভেম্বর: বনাম মোহনবাগান (কলকাতা), সন্ধে ৭:৩০ (ডার্বি)
- ৪ ডিসেম্বর: বনাম পাঞ্জাব এফসি (কলকাতা), সন্ধে ৭:৩০
- ১৩ ডিসেম্বর: বনাম মুম্বই সিটি এফসি (আন্ধেরি), বিকেল ৫:০০
- ১৭ ডিসেম্বর: বনাম বেঙ্গালুরু এফসি (বেঙ্গালুরু), সন্ধে ৭:৩০
- ২১ ডিসেম্বর: বনাম নর্থইস্ট ইউনাইটেড (কলকাতা), সন্ধে ৭:৩০
- ৩ জানুয়ারি: বনাম ওড়িশা এফসি (কলকাতা), বিকেল ৫:০০



