Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরসুমে নতুন ইলেকট্রনিক্স পণ্য কেনার (Electronics Price Hike) পরিকল্পনা থাকলে বাজেট একটু বাড়িয়ে রাখার প্রয়োজন হতে পারে। অক্টোবরের শুরু থেকেই এসি, এলইডি টিভি, ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের মতো গৃহস্থালির একাধিক বৈদ্যুতিন পণ্যের দাম বাড়ানোর পথে হাঁটছে বিভিন্ন সংস্থা। পণ্যের ধরন ও সংস্থা অনুযায়ী দাম বৃদ্ধির হার আলাদা হতে পারে। কিছু ক্ষেত্রে ৩-৪ শতাংশ, আবার কিছু পণ্যে তা ৮ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে।
কেন বাড়ছে দাম? (Electronics Price Hike)
উৎপাদন খরচ বেড়ে যাওয়াকেই এই মূল্যবৃদ্ধির (Electronics Price Hike) অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তামা-সহ বিভিন্ন কাঁচামালের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে উৎপাদন খরচে। সংস্থাগুলির দাবি, সেই বাড়তি ব্যয়ের একটা অংশ পণ্যের দামের সঙ্গে সমন্বয় করতে হচ্ছে।
দাম বেড়েছে একাধিক বার (Electronics Price Hike)
চলতি বছরে এর আগেও একাধিকবার দাম বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। গত এক বছরে সামগ্রিকভাবে ইলেকট্রনিক্স পণ্যের দাম প্রায় ২৩ শতাংশ বেড়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এয়ার কন্ডিশনারের দামে। অক্টোবর থেকে এসির দাম প্রায় ৫ থেকে ৮ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং এলইডি টিভির ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক কম হতে পারে।
আরও পড়ুন: Ujjain Mosque Row: মসজিদের অংশ ভাঙতে গিয়ে বিক্ষোভ, উত্তপ্ত উজ্জয়িনীতে নামল র্যাফ!
তবে উৎসবের মরসুমে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির জায়গাও রয়েছে। ডিলারদের হাতে আগের দামে কেনা পর্যাপ্ত স্টক থাকায় দীপাবলি পর্যন্ত অনেক জায়গায় পুরনো দামে পণ্য পাওয়া যেতে পারে।


