Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: লিওনেল মেসির পা থেকে ফ্রিকিকে গোল আসা নতুন কিছু নয়, তবে সোমবার কলম্বাস ক্রুর বিরুদ্ধে আর্জেন্টাইন মহাতারকার করা গোলটি ফুটবলপ্রেমীদের দীর্ঘদিন মনে থাকবে (Lionel Messi Free Kick)। বক্সের একদম ডান দিক থেকে, প্রায় কর্নার ফ্ল্যাগের কাছ থেকে তিনি যেভাবে সরাসরি শট নিয়ে বল জালে পাঠালেন, তা এক কথায় অবিশ্বাস্য। তবে মেসির এই জাদুকরি গোলও ইন্টার মায়ামির হার আটকাতে পারেনি। রক্ষণের মারাত্মক ভুল এবং লাল কার্ডের খেসারত দিয়ে শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হয় তাদের।
মেসির ফ্রিকিক জাদু (Lionel Messi Free Kick)
বেনিনের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার আগে মেজর লিগ সকারে এটিই ছিল মেসির শেষ ম্যাচ। আর সেই ম্যাচেই ৩৩ মিনিটের মাথায় দেখা গেল তাঁর চিরচেনা জাদু। বক্সের ডান দিকে জটিল কোণে ফ্রিকিক পায় মায়ামি। সাধারণ সময়ে সেখান থেকে বক্সে ক্রস বাড়ানো হলেও মেসি সরাসরি শট নেন। গোলরক্ষককে বোকা বানিয়ে বাঁক খাওয়া বল সোজা ফার পোস্ট দিয়ে জালে জড়িয়ে যায়। এই গোলের মাধ্যমে মায়ামি ম্যাচে ১-১ সমতা ফেরায়। এটি ইন্টার মায়ামির হয়ে মেসির ১২তম এবং চলতি মরসুমে ষষ্ঠ সরাসরি ফ্রিকিক গোল।
শেষ মুহূর্তের নাটকে মায়ামির হার (Lionel Messi Free Kick)
ম্যাচে এর আগেই জ্যাকসন মার্টিনেজের পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিল কলম্বাস ক্রু। মেসির সমতা ফেরানোর পর ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল, কিন্তু ম্যাচের শেষভাগে শুরু হয় নাটক। মায়ামির বদলি ফুটবলার সান্তিয়াগো মোরালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। এর কিছুক্ষণ পর কলম্বাসের একটি শট মায়ামি গোলরক্ষক রোকো রিওস নোভোর হাত ফসকে বের হলে থিয়ারে তা থেকে গোল করতে ভুল করেননি। ফলে ২-১ ব্যবধানে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বাস।
পয়েন্ট টেবিলের বর্তমান পরিস্থিতি (Lionel Messi Free Kick)
এই হারের ফলে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানেই আটকে রইল ইন্টার মায়ামি। তাদের অর্জিত পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা নিউ ইংল্যান্ড রেভল্যুশনের সমান, তবে শীর্ষে থাকা ন্যাশভিল এসসি তাদের থেকে ১৪ পয়েন্টে এগিয়ে রয়েছে। অন্যদিকে, এই গুরুত্বপূর্ণ জয়ের ফলে কলম্বাস ক্রু পয়েন্ট টেবিলের ১২ নম্বরে উঠে এসে তাদের প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল। হারের মুখ দেখলেও গোল্ডেন বুটের দৌড়ে ২১টি গোল নিয়ে এখনও শীর্ষে রয়েছেন মেসি।
আরও পড়ুন: State Swimmers: রাজ্য সাঁতারে অব্যাহত প্রশাসনিক সংকট, অনিশ্চয়তায় সাঁতারুদের ভবিষ্যৎ
ফ্রিকিক রেকর্ডের দৌড়ে মেসি (Lionel Messi Free Kick)
সোমবারের চমৎকার গোলটি লিওনেল মেসির পেশাদার ফুটবল জীবনের ৭৬তম ফ্রিকিক গোল (Lionel Messi Free Kick)। এর মাধ্যমে ফ্রিকিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের সরকারি রেকর্ডের আরও কাছাকাছি পৌঁছে গেলেন তিনি। সরকারি হিসাব অনুযায়ী, ৭৮টি ফ্রিকিক গোল নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন ব্রাজিলের প্রাক্তন তারকা মার্সেলিনহো কারিওকা (যদিও তাঁর দাবি অনুযায়ী এই সংখ্যাটি ৮৬)। মার্সেলিনহোকে ছুঁতে মেসির প্রয়োজন আর মাত্র দুটি গোল, এবং তাঁকে অতিক্রম করতে লাগবে তিনটি গোল।



