Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার আকাশপথে নজিরবিহীন (US Flight Issue) পরিস্থিতি। এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) যোগাযোগ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত সমস্যার জেরে কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করল ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। শুক্রবার স্থানীয় সময় বিকেলে এই সিদ্ধান্তের ফলে আমেরিকা থেকে বিদেশগামী সমস্ত বিমান সাময়িক ভাবে বাতিল করা হয়। পাশাপাশি, যে বিমানগুলি তখনও বিমানবন্দর ছাড়েনি, সেগুলির উড়ানও আটকে দেওয়া হয়। তবে আকাশে থাকা বিমানগুলিকে অবতরণে বাধা দেওয়া হয়নি।
বিপাকে হাজার হাজার যাত্রী (US Flight Issue)
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ জঙ্গি হামলার (US Flight Issue) পর এই প্রথম আমেরিকার আন্তর্জাতিক বিমান চলাচলে এমন দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি হল। প্রায় চার ঘণ্টা পর বিধিনিষেধ তুলে নেওয়া হলেও ততক্ষণে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই বিভ্রাটের জেরে প্রায় ৪৭০০টি বিমান বাতিল হয়েছে এবং ১১ হাজারেরও বেশি বিমানের সময়সূচিতে প্রভাব পড়েছে।
কেন এই সমস্যা?
প্রাথমিক ভাবে সাইবার হামলার আশঙ্কা তৈরি হলেও সেই সম্ভাবনা নাকচ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পরিবহণ সচিব শন ডাফি জানিয়েছেন, সুইচ ও রাউটারের উপর অতিরিক্ত চাপের কারণে অন্তত ২২টি এটিসি কেন্দ্রে সমস্যা দেখা দেয়। তিনটি সূত্রের দাবি, এল৩হ্যারিস পরিচালিত একটি টেলিকম নেটওয়ার্কের সমস্যাও এর নেপথ্যে থাকতে পারে।
আরও পড়ুন: Madan Mitra: বাংলার জন্য কী করেছেন প্রণব মুখোপাধ্যায়? সোনিয়ার আত্মজীবনী প্রসঙ্গে বিস্ফোরক মদন!
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ধীরে ধীরে বিমান পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। নতুন করে উড়ানের সময়সূচি সাজানো হচ্ছে। তবে প্রযুক্তিগত সমস্যার সম্পূর্ণ সমাধান না হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।


