Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন দিন মানেই নতুন সম্ভাবনা (Horoscope)। জ্যোতিষমতে, মঙ্গলবার কয়েকটি রাশির জীবনে আসতে পারে ইতিবাচক পরিবর্তন, আবার কারও ক্ষেত্রে অর্থ ও সম্পর্কের বিষয়ে বাড়তি সতর্কতার প্রয়োজন হতে পারে। কর্মক্ষেত্র, পরিবার, স্বাস্থ্য, অর্থ ও প্রেম-সবদিক মিলিয়ে দেখে নিন আজকের রাশিফল।
তুলা রাশি (Horoscope)
পরিবারে পুরনো ভুল বোঝাবুঝি (Horoscope) মিটিয়ে নেওয়ার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রশংসিত হতে পারে। পড়ুয়াদের মনোযোগ বাড়বে। অর্থনৈতিক দিক মোটের উপর স্থিতিশীল থাকলেও সামাজিক অনুষ্ঠানে বাড়তি খরচ হতে পারে। প্রেম ও দাম্পত্য সম্পর্কে ফের উষ্ণতা ফিরবে। মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন।
বৃশ্চিক রাশি (Horoscope)
পরিবারে শান্তি বজায় থাকবে, তবে অতিরিক্ত (Horoscope) সন্দেহ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও কৌশলী সিদ্ধান্ত আপনাকে এগিয়ে দেবে। পুরনো কোনও প্রকল্প নতুন করে শুরু করার সুযোগ আসতে পারে। বকেয়া অর্থ বা পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো রাখতে রাত জাগা এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে খোলামেলা কথাবার্তা জরুরি।
ধনু রাশি (Horoscope)
কাজের ব্যস্ততায় পরিবারের জন্য সময় (Horoscope) কম মিলতে পারে। বয়স্কদের পরামর্শ কাজে আসবে। ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো। পড়াশোনা বা উচ্চশিক্ষার বিষয়ে অভিজ্ঞ কারও পরামর্শ উপকারী হবে। ভ্রমণ ও গৃহস্থালির খরচ বাড়তে পারে, তাই বিনিয়োগের আগে যাচাই করুন। সঙ্গীর সঙ্গে দূরত্ব এড়াতে যোগাযোগ বজায় রাখুন।
মকর রাশি
পরিবারের পরিবেশ ইতিবাচক থাকবে। সব দায়িত্ব একা সামলানোর বদলে কাছের মানুষের পরামর্শ নিন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। পুরনো যোগাযোগ থেকে নতুন সুযোগ আসবে। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং নিরাপদ বিনিয়োগে গুরুত্ব দেওয়া ভালো। প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়বে।
কুম্ভ রাশি
বাড়িতে সৌহার্দ্য বজায় থাকবে। কর্মক্ষেত্রে দলগত কাজ সাফল্য এনে দিতে পারে। পুরনো সহকর্মীর সাহায্যে অসমাপ্ত কাজ শেষ হতে পারে। নতুন যোগাযোগ তৈরি করার সুযোগ রয়েছে। ব্যস্ততার কারণে ঘুমের সমস্যা হতে পারে, তাই বিশ্রামের দিকে নজর দিন। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও অপ্রয়োজনীয় কেনাকাটা এড়ানো ভালো। সম্পর্কে বন্ধুত্ব ও বোঝাপড়া বাড়বে।
আরও পড়ুন: Daal Tarkari: ঘরোয়া স্বাদে ডাল তরকারি, ভাতের সঙ্গে জমবে বেশ!
মীন রাশি
পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে সৃজনশীল চিন্তার প্রশংসা হতে পারে এবং নতুন ধারণা জানানোর সুযোগ আসবে। ব্যবসায় নতুন গ্রাহকের মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে। পড়ুয়ারা অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পারিবারিক খরচ বাড়তে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসা বজায় থাকবে।


