Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার আইএফএ শিল্ডে নিয়ম রক্ষার ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল (EAST BENGAL-PUNJAB FC)। পাঞ্জাব তাদের প্রথম ম্যাচে ৭-০ গোলে বড় জয় পাওয়ায় গোল পার্থক্যে ইস্টবেঙ্গলের চেয়ে এগিয়ে রয়েছে। তাই গ্রুপ সেরা হয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য এই ম্যাচটি লাল-হলুদ শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আইএসএলের মহড়ার জন্যেও এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন হাবাস। তাই বড় সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। কলকাতা কাস্টমসের বিরুদ্ধে গত ম্যাচে খেলা জয়ী একাদশকে ধরে রাখা হবে, নাকি এই ম্যাচে বিদেশি ফুটবলারদের লাইনে নামানো হবে, তা নিয়ে অনুশীলন সেশনে বিশেষ নজর দেওয়া হয়েছে।
চার বিদেশি খেলবে (EAST BENGAL-PUNJAB FC)
পাঞ্জাব এফসি ম্যাচ গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের কাছে। সামনে আইএসএল শুরু হচ্ছে তাছাড়া ইস্টবেঙ্গলের এএফসি ম্যাচও রয়েছে। তাই চার বিদেশিকে এই ম্যাচে খেলিয়ে দেখে নিতে চান হাবাস। শুধু তাই নয়, প্রথম ম্যাচের থেকে ঘুরিয়ে ফিরিয়ে ফুটবলারদের খেলাতে পারেন তিনি। সুতরাং, এই ম্যাচে বেশ কিছু বদল দেখা যেতে পারে।
সমস্যা জেসিন টিকের চোট (EAST BENGAL-PUNJAB FC)
মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করলেন না জেসিন টিকে। তাকে আলাদা রিহ্যাব করতেই দেখা গেল। তাই তাকে নিয়ে চিন্তা রয়েছে ইস্টবেঙ্গল শিবিরে। স্ট্রাইকারে ডেভিড লালহানসাঙ্গাকে রেখেই দল সাজানোর পরিকল্পনা করছেন কোচ হাবাস। তাছাড়াও এবার সিনিয়র দলের হয়ে মাঠে নামতে পারেন ডার্বিতে গোল করা মহম্মদ বিলাল।
প্র্যাক্টিসে অনুপস্থিত দুই বিদেশি (EAST BENGAL-PUNJAB FC)
এদিনও অনুশীলনে ছিলেন না আকে লোবা। গত এক সপ্তাহ হয়েছে শহরে এসেছেন তিনি। কিন্তু এখনও অনুশীলনে তাঁর দেখা মেলেনি। নতুন বিদেশি লুকাস জোলিনস্কিও এদিন অনুশীলনে আসেননি। জানা গিয়েছে, তাদের এখন মেডিকেল চলছে। তাই অনুশীলনে অনুপস্থিত তারা।
আরও পড়ুন: Rohit-Virat: রো-কোই এখনও ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়, কেন বিরাট ফ্যান রোহিত?
মাঠ সমস্যা (EAST BENGAL-PUNJAB FC)
পাঞ্জাব এফসির মেসি বৌলি ইস্টবেঙ্গলের প্রাক্তণী (EAST BENGAL-PUNJAB FC)। আইএফএ শিল্ডে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছেন। তাই তাঁকে নিয়ে সতর্ক ইস্টবেঙ্গল শিবির। কিন্তু পাশাপাশি মাঠ সমস্যায় ভুগছে লাল হলুদ শিবির। রাজারহাট নিউটাউন সেন্ট্রাল অফ এক্সিলেন্সের মাঠে অনুশীলন করবে ভারতীয় দল। আর যুবভারতীর প্র্যাক্টিস গ্রাউন্ড ব্রাজিল ম্যাচের জন্য রিজার্ভ। তাই কল্যাণীতে অনুশীলনে যেতে হয়েছিল দলকে। কিন্তু সেখানে মাঠের অবস্থা খারাপ হওয়ায় ফের কলকাতায় ফিরতে হল হাবাসের দলকে। মঙ্গলবার সকালে সেন্ট্রাল অফ এক্সিলেন্সে অনুশীলন করল ইস্টবেঙ্গল।



