Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি সপ্তাহের শুরু থেকেই মন্দার কবলে দেশের শেয়ার বাজার (Stock Market)। পরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে সেনসেক্স ও নিফটি৫০ সূচকে পতন বজায় রয়েছে। গিফ্ট নিফটির নেগেটিভ সংকেত এবং ইন্ডিয়া ভিক্স বৃদ্ধি পাওয়ায় বাজারের অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে তাঁদের মতে, নিফটি৫০ সূচকের জন্য ২২,৬০০ পয়েন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল; সূচক এর উপরে বজায় থাকলে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে।
ইনফোসিস (Stock Market)
ডাচ ব্যাঙ্ক ABN AMRO-র সঙ্গে নিজেদের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করেছে তথ্যপ্রযুক্তি জায়ান্ট ইনফোসিস। এই চুক্তির অধীনে ব্যাঙ্কটির দৈনিক কাজকর্ম ও ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর প্রযুক্তিগত সংহতকরণে সহায়তা করবে ইনফোসিস, যা সংস্থার শেয়ারের ক্ষেত্রে একটি ইতিবাচক সংকেত।
এইচডিএফসি ব্যাঙ্ক (Stock Market)
ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তরে রদবদল ঘটেছে। HDFC Bank-এর লিগ্যাল অ্যান্ড গ্রুপ জেনারেল কাউন্সেল সুধীর কুমার ঝা ৩০ সেপ্টেম্বর অবসর গ্রহণ করেছেন। ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজমেন্ট পার্সোনেল পদ থেকে তাঁর এই বিদায়ের খবরের জেরে আজ লগ্নিকারীদের বিশেষ নজরে থাকবে এই ব্যাঙ্কিং স্টকটি।
অ্যাকমি সোলার (Stock Market)
রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে অগ্রগতি দেখা গেছে ACME Solar Holdings-এর সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা ACME Sigma Urja-র হাত ধরে। রাজস্থানে তাদের FDRE প্রকল্পের আওতায় ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমস (BESS)-এর প্রথম পর্যায়ের বাণিজ্যিক কাজ সফলভাবে শুরু করেছে সংস্থাটি।
আদানি পোর্টস (Stock Market)
আন্তর্জাতিক ব্যবসার নিরিখে বড় খবর এনেছে আদানি পোর্টস। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরসূরিয়া শ্রীলঙ্কায় সংস্থার কলম্বো ওয়েস্ট ইন্টারন্যাশনাল টার্মিনাল (CWIT)-এর ৭৫ কোটি মার্কিন ডলারের ‘Phase-II’ সম্প্রসারণ প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন। এই পরিকাঠামোগত বিস্তারের প্রভাবে শেয়ারটিতে কেনাবেচা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এনটিপিসি গ্রিন (Stock Market)
সবুজ শক্তি উৎপাদনে আরও এক ধাপ এগোল NTPC Green। রাজস্থানে ২০০ মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি প্রকল্পের অধীনে ৩০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ক্ষমতার চতুর্থ ধাপে ৫০ মেগাওয়াটের নতুন সৌরবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিক পরিষেবা দেওয়া শুরু করেছে। ২ অক্টোবর রাত ১২টা থেকেই এই বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার খবর রয়েছে।
আরও পড়ুন: Firstsource Solutions: বাজারের চাপে উল্টো দৌড়, হঠাৎ কেন নজরে এই শেয়ার?
মুথুট ফাইন্যান্স (Stock Market)
আর্থিক লেনদেনের খবরের জেরে নজরে এসেছে মুথুট ফাইন্যান্স (Stock Market)। সংস্থার সহযোগী প্রতিষ্ঠান মুথুট ক্যাপিটাল সার্ভিসেস ৩০ সেপ্টেম্বর দুটি ডায়রেক্ট অ্যাসাইনমেন্ট লেনদেন সম্পন্ন করে ৪৩.৯৪ কোটি এবং ১১১.৯৬ কোটি টাকার টু-হুইলার ঋণের পোর্টফোলিও থেকে যথাক্রমে ৩৯.৫৫ কোটি ও ১০০.৭৬ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে।



