Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এশিয়ান গেমসে শনিবার সকালেই (Asian Games Gold 2026) জোড়া সোনার পদক এনে দিল ভারত। তিরন্দাজি এবং গল্ফ-দুই ব্যক্তিগত ইভেন্টেই সেরা হলেন ভারতের দুই মহিলা খেলোয়াড়। ১৭ বছরের কুমকুম মোহোদ মেয়েদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে সোনা জিতে নতুন নজির গড়লেন। একইসঙ্গে মেয়েদের ব্যক্তিগত গল্ফে সোনার পদক পেলেন প্রণবী শরথ।
হাড্ডাহাড্ডি লড়াই (Asian Games Gold 2026)
তিরন্দাজির ফাইনালে দক্ষিণ কোরিয়ার (Asian Games Gold 2026) ইয়েজিন ও-র বিরুদ্ধে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয় কুমকুমের। পাঁচ সেট শেষে দু’জনের পয়েন্ট সমান হয়ে যায় ৫-৫। এরপর ম্যাচের নিষ্পত্তি হয় শুট-অফে। চাপের মুহূর্তে অসাধারণ স্নায়ুর জোর দেখিয়ে প্রথম শটেই ১০ পয়েন্ট তুলে নেন ভারতীয় তিরন্দাজ। ইয়েজিনের শট থেকে আসে ৮ পয়েন্ট। ফলে কুমকুমের গলায় ওঠে সোনার পদক। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার চেইয়ং কাং এবং সেমিফাইনালে চিনের জিঙ্গি ঝুকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন তিনি।

ঐতিহাসিক সাফল্য
গল্ফেও ভারতের জন্য এল ঐতিহাসিক সাফল্য। ব্যক্তিগত ইভেন্টে ১৫ আন্ডার ২৬৫ স্কোর করে সোনা জিতলেন প্রণবী। মাত্র এক শটের ব্যবধানে পিছনে ছিলেন চিনের রুয়োইং ইন এবং সিঙ্গাপুরের ট্যান শ্যানন জ়ুয়ান ইন। এই ইভেন্টেও প্রথম ভারতীয় হিসেবে সোনা জেতার কৃতিত্ব অর্জন করলেন প্রণবী।

আরও পড়ুন: Hilsa vs Chandana: ইলিশ বলে চন্দনা খাওয়াইলো, মোরে ঠকাইলো! আসল-নকল চিনবেন কীভাবে?
এদিকে মেয়েদের দলগত গল্ফে রুপো পেয়েছে ভারত। ১৪ আন্ডার ৫৪৬ স্কোর নিয়ে চিনের পিছনে শেষ করেছে ভারতীয় দল। পাশাপাশি পুরুষদের কুস্তিতে দুই ভারতীয় ফাইনালে উঠে অন্তত রুপো নিশ্চিত করেছেন। পুরুষদের রিকার্ভ তিরন্দাজিতেও সেমিফাইনালে পৌঁছেছেন দুই ভারতীয়। ফলে ভারতের ঝুলিতে আরও পদক আসবে এই কথা নিশ্চিত।

