Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: রাজ্য পুলিশ প্রশাসনে ফের বড়সড় রদবদল। ১ অক্টোবর জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে একসঙ্গে একাধিক IPS এবং WBPS আধিকারিকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে (Police Posting)। মোট ১৩ জন IPS আধিকারিককে নতুন পদে পোস্টিং দেওয়া হয়েছে। পাশাপাশি আরও চার জন IPS ও WBPS আধিকারিকের পোস্টিংয়েও পরিবর্তন করা হয়েছে। ফলে রাজ্য পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দেখা যাচ্ছে নতুন মুখ।

একাধিক মহকুমায় নতুন SDPO (Police Posting)
নতুন নির্দেশিকায় মূলত ২০২৩ ও ২০২৪ ব্যাচের একাধিক IPS আধিকারিককে বিভিন্ন মহকুমার SDPO পদে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুপ্রিয়া চৌধুরী-কে বারুইপুরের SDPO করা হয়েছে। ভাঙে সিদ্ধার্থ কিশোর দায়িত্ব পেয়েছেন তুফানগঞ্জের SDPO হিসেবে। এঝিলারাসন ভি-কে হাসনাবাদের SDPO পদে পাঠানো হয়েছে। এছাড়াও আয়মান রিজওয়ান-কে মিরিক, খিলারি মঙ্গেশ পরাজি-কে ডোমকল, চৈতন্য খেমানি-কে ডালখোলা এবং রোহিত কুমার-কে লালবাগের SDPO করা হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুলিশ মহকুমায় নতুন দায়িত্ব পাচ্ছেন তরুণ IPS আধিকারিকরা।
আরও একাধিক মহকুমায় বদল (Police Posting)
সরকারি নির্দেশ অনুযায়ী দেবীকৃষ্ণ পি দায়িত্ব পেয়েছেন কালনার SDPO হিসেবে। আফজল আলি-কে চাঁচল, লক্ষ্মণ প্রতাপ চৌধুরী-কে জঙ্গিপুর, কাজল চৌহান-কে কালিয়াচক, ঋষভ রাজ দেব-কে ঝাড়গ্রাম এবং মহকতা মীনা-কে চণ্ডীতলার SDPO করা হয়েছে। এই রদবদলের ফলে একাধিক মহকুমায় পুলিশের প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন আসতে চলেছে। নতুন আধিকারিকদের সামনে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানো থেকে শুরু করে অপরাধ নিয়ন্ত্রণ—একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে।
আরও পড়ুন:Cyber Crime: নিউটাউনে আন্তর্জাতিক ফেক কল সেন্টারের হদিস, গ্রেফতার ২৪
উপনির্বাচনের পর কার্যকর হবে দুই বদলি
তবে বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, তালিকার ৫ ও ৭ নম্বরে থাকা খিলারি মঙ্গেশ পরাজি এবং রোহিত কুমার-এর বদলি এখনই কার্যকর হচ্ছে না। মুর্শিদাবাদ জেলার উপনির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁদের নতুন দায়িত্ব কার্যকর হবে।



