Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনুষ্কা জোয়ারদার: পুরাণের চিরন্তন আখ্যানকে নৃত্য, সঙ্গীত, (Koneenica Banerjee) অভিনয় ও দৃশ্যশিল্পের মেলবন্ধনে নতুনভাবে মঞ্চে তুলে ধরছে ‘কল্যাণ সুন্দরিকা’। সাইকত সামন্তের প্রযোজনা ও পরিচালনায় তৈরি এই মৌলিক ডান্স-থিয়েটার ইতিমধ্যেই দুটি সফল প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের নজর কেড়েছে। দর্শকদের উৎসাহজনক সাড়া পাওয়ার পর এবার কলকাতায় হতে চলেছে প্রযোজনাটির তৃতীয় মঞ্চায়ন। আগামী ১১ অক্টোবর ২০২৬ মহানায়ক উত্তম মঞ্চে আয়োজিত হবে এই বিশেষ প্রদর্শনী।
পৌরাণিক অধ্যায় (Koneenica Banerjee)
‘কল্যাণ সুন্দরিকা’র কাহিনির কেন্দ্রে (Koneenica Banerjee) রয়েছে শিব ও সতীর সম্পর্ক এবং তাঁদের ঘিরে তৈরি হওয়া একাধিক পৌরাণিক অধ্যায়। দেবী অন্নপূর্ণার চরিত্রে কনীনিকা বন্দ্যোপাধ্যায় পুরো আখ্যানের কথক হিসেবে দর্শকদের নিয়ে যাবেন সতীর ভক্তি, দশমহাবিদ্যার আবির্ভাব, দক্ষের যজ্ঞ এবং সতীর পরিণতির মতো গুরুত্বপূর্ণ পর্বের মধ্য দিয়ে। পরবর্তীতে সতীপীঠের আবির্ভাবের কাহিনিও উঠে আসবে মঞ্চে।
প্রযোজনার দৃশ্যভাষায় বিশেষ মাত্রা যোগ (Koneenica Banerjee)
বর্তমান প্রজন্মের সঙ্গে ভারতীয় পুরাণ ও ঐতিহ্যবাহী শিল্পরীতির সংযোগ তৈরি করাই এই প্রযোজনার অন্যতম লক্ষ্য। সেই ভাবনাকে সামনে রেখে ভরতনাট্যম, পুরুলিয়া ছৌ, গৌড়ীয় নৃত্য এবং কথাকলির বিভিন্ন উপাদানের পাশাপাশি বাংলার মৌখিক গল্প বলার ঐতিহ্য ব্যবহার করা হয়েছে। গোমিরাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী মুখোশও প্রযোজনার দৃশ্যভাষায় বিশেষ মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন: Sikkim Landslide Crisis: দু’মাস ধরে পাহাড় ভাঙছে, অস্তিত্বের সঙ্কটে সিকিমের রিম্বি গ্রাম
প্রযোজনায় সতীর ভূমিকায় ডা. পরমিতা বন্দ্যোপাধ্যায়, কালভৈরব চরিত্রে শুভজিৎ খুশ দাস, দক্ষের ভূমিকায় দ্বৈপায়ন ঘোষ, শিবের চরিত্রে ডা. নির্মাল্য বন্দ্যোপাধ্যায় এবং নারায়ণের ভূমিকায় পার্থ বেরার রয়েছেন। চিত্রনাট্য ও গবেষণার দায়িত্বে দেবোপম দাস, ক্রিয়েটিভ ডিরেকশনে অনির্বাণ মণ্ডল এবং কথাকলি নির্দেশনায় রম্যাণী রায়। টিকিট পাওয়া যাচ্ছে থার্ডবেল-এ।

