Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রাজিল ম্যাচের পর কিছুটা আশা জাগালেও উরুগুয়ের বিরুদ্ধে বাজে পারফরম্যান্সের কারণে এবার তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিল (Khalid Jamil)। ব্রাজিল ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পরেও উরুগুয়ের বিরুদ্ধে প্রথম একাদশে অভিজ্ঞ গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে সুযোগ দেওয়া নিয়ে ফুটবল মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ধারাবাহিকভাবে গোল খাওয়ার পরেও একই ফুটবলারের ওপর ভরসা রাখা নিয়ে খালিদের সিদ্ধান্তের চরম সমালোচনা করছেন সমর্থকরা।
হারের দায় খালিদের (Khalid Jamil)
উরুগুয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে গেলেও খালিদ জামিল কিন্তু তাঁর ফুটবলারদের আড়াল করার পথেই হেঁটেছেন। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বিধ্বস্ত অবস্থায় হাজির হলেও কোনও খেলোয়াড়ের ওপর ক্ষোভ উগরে দেননি তিনি। নিজের ভুল স্বীকার করে কোচ জানান, দুই ম্যাচে এতগুলো গোল খাওয়া অত্যন্ত হতাশাজনক হলেও এর জন্য তিনি ফুটবলারদের দোষ দিতে চান না। সমস্ত হারের দায় তিনি নিজে নিচ্ছেন এবং ভবিষ্যতে ভুলের জায়গাগুলো শুধরে নেওয়ার আশ্বাস দিয়েছেন।
দলে বড় পরিবর্তনের ইঙ্গিত (Khalid Jamil)
সামনেই ১০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইএসএল এবং এর পর নভেম্বরের ‘ফিফা উইন্ডোয়’ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। খালিদ জানিয়েছেন, নিউজিল্যান্ড ম্যাচের আগে একটি প্রস্তুতি শিবির আয়োজন করতে চান, যদিও আইএসএল চলাকালীন কতদিনের জন্য সেই শিবির করার সুযোগ মিলবে তা নিয়ে সংশয় রয়েছে। তিনটি ম্যাচ পর্যালোচনার পর পরবর্তী ম্যাচের দলে বেশ কিছু বড় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি, থাপার গোল প্রসঙ্গে আক্ষেপ করে তিনি বলেন যে, গোল করার পর নব্বই মিনিট ধরে তা ধরে রাখার জন্য যে লড়াইয়ের মানসিকতা প্রয়োজন, ঘরের মাঠে ফুটবলাররা তা দেখাতে ব্যর্থ হয়েছেন।
আরও পড়ুন: Harrmanpreet-Smriti: হরমনপ্রীত-স্মৃতির ঠান্ডা লড়াই? ফের জটিল হচ্ছে ড্রেসিংরুমের পরিবেশ!
ভারত নিয়ে ফোরলানের বক্তব্য (Khalid Jamil)
অন্যদিকে ম্যাচ শেষে বিমান ধরার তাড়া থাকায় সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন সেরে যুবভারতী ছাড়েন উরুগুয়ের ফুটবলার ও কোচ দিয়োগো ফোরলান (Khalid Jamil)। সফরে জাপান এবং কোরিয়া ম্যাচের পারফরম্যান্সের পর ভারতের বিরুদ্ধে এই জয়ে নিজের সন্তোষ প্রকাশ করেন উরুগুয়ের কোচ। ভারতের খেলা প্রসঙ্গে ফোরলান জানান, ভারতের হাই-প্রেসিং ফুটবল ও দ্রুত কাউন্টার অ্যাটাকে ওঠার ক্ষমতা সম্পর্কে তিনি আগে থেকেই সতর্ক ছিলেন। সেই কারণেই প্রথমার্ধে পাসিং কিছুটা ধীরগতির থাকলেও তিনি তাঁর ফুটবলারদের বক্সের কাছাকাছি ভুল পাস করা থেকে সতর্ক করে দিয়েছিলেন, কারণ ভারত আবার গোল করে বসলে ম্যাচে ফেরা কঠিন হয়ে যেত।



