Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ফের বড়সড় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়াল দিল্লিতে (Delhi Building Collapse)। বুধবার সীমাপুরীর নিউ সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন আচমকা ভেঙে পড়ে। দুর্ঘটনায় প্রায় তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় অন্তত সাত জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নীচে আরও কয়েক জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার মূল কেন্দ্র (Delhi Building Collapse)
দিল্লি পুলিশের প্রাথমিক তথ্য (Delhi Building Collapse) অনুযায়ী, নিউ সীমাপুরীর ই-ব্লকের ই-৪০১ নম্বর বাড়িটিই দুর্ঘটনার মূল কেন্দ্র। প্রায় ২৫ বর্গগজ জায়গার উপর তৈরি ওই বহুতলটি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। বাড়িটি ভেঙে পড়ার অভিঘাতে সংলগ্ন আরও দু’টি ভবনও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দলের সদস্যরা। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া বাসিন্দাদের খোঁজে তল্লাশি শুরু হয়। এখনও পর্যন্ত মোট আট জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে সাত জন আহত। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ধ্বংসস্তূপের নীচে আটকে মানুষ (Delhi Building Collapse)
তবে উদ্ধারকাজ চলাকালীন আরও কয়েক জনের ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার আশঙ্কা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত পাঁচ জন সেখানে আটকে রয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তাঁদের উদ্ধারে জোরকদমে কাজ চলছে।
আরও পড়ুন: Sunita Ahuja: পছন্দের তালিকায় তিন তারকা! টলিউড নিয়ে মুখ খুললেন সুনীতা
উল্লেখ্য, প্রায় এক মাস আগেই দিল্লির সত্য নিকেতনে একটি ভয়াবহ বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল। তার পর ফের রাজধানীতে একই ধরনের দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে।


