Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সাইবেরিয়ার ইরকুতস্কে এক তরুণী ল্যাবরেটরি কর্মীর মৃত্যুকে ঘিরে নতুন করে ছড়িয়েছে প্লেগ আতঙ্ক (Plague Scare In Russia)। দারিয়া শিপিলোভা নামে ওই তরুণীর মৃত্যুর পর বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, তিনি নাকি ‘নিউমোনিক প্লেগ’-এ আক্রান্ত হয়েছিলেন। এর পরেই প্রশ্ন ওঠে, রাশিয়ায় কি ফের মাথাচাড়া দিচ্ছে ভয়ঙ্কর এই সংক্রমণ?

পরীক্ষার সময় ভেঙেছিল কি প্লেগ-ভরা টেস্টটিউব? (Plague Scare In Russia)
রুশ সংবাদমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গত ২৫ সেপ্টেম্বর ইরকুতস্ক অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটের পরীক্ষাগারে কাজ করার সময় ভুলবশত প্লেগ ব্যাকটেরিয়া থাকা একটি টেস্টটিউব ভেঙে যায়। এরপর অসুস্থ হয়ে পড়েন শিপিলোভা। তাঁর মৃত্যুর ঘটনাকে কর্তৃপক্ষ ‘অত্যন্ত বিপজ্জনক সংক্রমণ’ হিসেবে উল্লেখ করায় জল্পনা আরও বাড়ে।
সত্যিই কি নিউমোনিক প্লেগে মৃত্যু? (Plague Scare In Russia)
তবে শিপিলোভার মৃত্যুর কারণ নিয়ে যে দাবি ছড়িয়েছে, তা এখনও সরকারি ভাবে নিশ্চিত নয়। রাশিয়ার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা রোসপোট্রেবনাডজোর জানিয়েছে, ওই পরীক্ষাগারের কর্মীদের মধ্যে প্লেগ সংক্রমণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। ফলে তরুণীর অসুস্থতা ও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
দ্বিতীয় ল্যাবকর্মীর মৃত্যুর খবরও কি ভুয়ো? (Plague Scare In Russia)
শিপিলোভার মৃত্যুর পর আরও এক ল্যাবরেটরি কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই আতঙ্ক আরও বাড়ে। কিন্তু মস্কোর তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, দ্বিতীয় কর্মীর মৃত্যুর দাবিটি সঠিক নয়। অর্থাৎ একাধিক প্রতিবেদনে ছড়িয়ে পড়া তথ্যের সঙ্গে সরকারি বক্তব্যের বড়সড় ফারাক রয়েছে।
মুখ খুলল ক্রেমলিন, ‘সিংহভাগ খবরই মিথ্যা’ (Plague Scare In Russia)
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্লেগ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ‘সিংহভাগই মিথ্যা’। তাঁর বক্তব্য, সন্দেহজনক সংক্রমণ বা নতুন কোনও ঘটনা সম্পর্কে জানতে হলে রোসপোট্রেবনাডজোরের আনুষ্ঠানিক বিবৃতির উপরই নির্ভর করা উচিত।
আরও পড়ুন: Suvendu on Mamata: মমতার পায়ে “ভুয়ো” চোট, তদন্তের দাবি শুভেন্দুর
নজরে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও
ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। ফলে ইরকুতস্কের এই মৃত্যু এখন শুধু রাশিয়ার অভ্যন্তরীণ বিষয় নয়, আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যবেক্ষণেরও অংশ হয়ে উঠেছে। আপাতত সরকারি ভাবে প্লেগ সংক্রমণের প্রমাণ না মেলায় মহামারীর আতঙ্ক নিয়ে সতর্ক থাকার পাশাপাশি গুজব এড়ানোর বার্তাই সামনে আসছে।



