Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজো মানেই বাঙালির কাছে উৎসবের (Prison Durga Puja) পাশাপাশি জমিয়ে খাওয়াদাওয়া। সেই উৎসবের আবহ এবার তৈরি হচ্ছে কোচবিহার জেলা সংশোধনাগারেও। পুজোর চার দিন বন্দিদের জন্য সাধারণ খাবারের বদলে থাকছে বিশেষ মেনু। সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন আলাদা পদ রান্নার পরিকল্পনা করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ।
পুজোর খাবারের বিশেষ ব্যবস্থা (Prison Durga Puja)
সংশোধনাগারে বর্তমানে প্রায় ৪৮৭ জন আবাসিক (Prison Durga Puja) রয়েছেন। তাঁদের মধ্যে ৩৮ জন মহিলা এবং চার জন বাংলাদেশি নাগরিক। চারটি শিশুও রয়েছে। কয়েক জন সাজাপ্রাপ্ত হলেও অধিকাংশই বিচারাধীন বন্দি। ধর্মীয় পরিচয় নির্বিশেষে সকলের জন্যই পুজোর বিশেষ খাবারের ব্যবস্থা করা হচ্ছে। নিরামিষ ও আমিষ খাবারের ক্ষেত্রেও রাখা হয়েছে আলাদা আয়োজন।
কী কী থাকছে মেন্যুতে?
সপ্তমীর সকালে থাকবে চিঁড়ের পোলাও। দুপুরে ভাত, ডাল, তরকারির সঙ্গে মিলবে রুই মাছ। অষ্টমীতে মেনু হবে সম্পূর্ণ নিরামিষ। ভোগের খিচুড়ি ও লাবড়া দিয়ে হবে দিনের আয়োজন। নবমীতে পাতে উঠবে মুরগির মাংস। আর দশমীতে থাকবে খাসির মাংস, সঙ্গে মিষ্টি ও বিজয়ার বোঁদে।
আরও পড়ুন: Mamata Banerjee: বিরোধীদের আন্দোলনে নতুন মাত্রা, মমতার দিল্লি সফর নিয়ে বাড়ছে জল্পনা!
শুধু খাবার নয়, পুজোর দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে। আবাসিকদের নিয়েই তৈরি হয়েছে একটি কমিটি। তাঁরাই মেনু থেকে অনুষ্ঠান-সবকিছুর পরিকল্পনায় অংশ নিচ্ছেন। কেউ ঢাক বাজাবেন, কেউ বাঁশি; পাশাপাশি গান ও কবিতা পাঠের ব্যবস্থাও থাকছে।


