Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সরকারিভাবে নাম ঘোষণা করা সত্ত্বেও শেষ পর্যন্ত মহমেডান স্পোর্টিং (Mohammedan SC) ক্লাবের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন না ব্রিটিশ কোচ জেমস প্যাট্রিক ম্যাকলুন। গত মাসেই বেশ জমকালো এক সাংবাদিক সম্মেলন করে মহামেডান কর্তারা ম্যাকলুনকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, তিনি এই দায়িত্ব গ্রহণে অনিচ্ছুক। অন্যদিকে ক্লাব প্রশাসনের দাবি, ম্যাকলুনের অনিচ্ছার চেয়েও বড় বিষয় হলো ক্লাব তাঁর চেয়েও উচ্চমানের ও অভিজ্ঞ কোচের সন্ধান পেয়ে গিয়েছে।
নতুন কোচের সন্ধানে (Mohammedan SC)
বিতর্ক উড়িয়ে দিতে ক্লাব সভাপতি গজল জাফর স্পষ্ট জানান, আরও ভালো প্রোফাইলের কোচ হাতে থাকায় ম্যাকলুনকে আর আনা হচ্ছে না। নতুন কোচ সম্পর্কে ইঙ্গিত দিয়ে তিনি জানান, সম্ভাব্য স্প্যানিশ কোচ ইতিপূর্বে আইএসএল কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন। কয়েক দিনের মধ্যেই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে আশ্বস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
মাঠের বাইরের টানাটানি (Mohammedan SC)
গত মরসুম থেকেই একের পর এক সমস্যায় জর্জরিত মহমেডান স্পোর্টিং। ইনভেস্টর ক্লাব ছেড়ে চলে যাওয়ার পর আইএসএল থেকে অবনমন হয় দলের। প্রশাসনিক সংকট মেটাতে রাজনীতিবিদ হুমায়ুন কবীরকে সভাপতির দায়িত্ব দেওয়া হলেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। ফলে কিছুদিনের মধ্যেই তাঁকে সরিয়ে অভিজ্ঞ গজল জাফরকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
আরও পড়ুন: Mohun Bagan: ৫০ বছর পর ‘P’ অক্ষরের জাদুতেই ইতিহাস মোহনবাগানের
অভিজ্ঞ নেতৃত্বের কাঁধে (Mohammedan SC)
মহমেডান ক্লাবের দীর্ঘদিনের পরিচিত মুখ গজল জাফর পূর্বে ক্লাবের সহ-সভাপতি ও সচিবের দায়িত্ব সামলেছেন (Mohammedan SC)। সভাপতি পদে নতুন করে দায়িত্ব নেওয়ার পর ফুটবল দলকে আবার জয়ের সরণিতে ফেরানোই তাঁর প্রধান লক্ষ্য। এবার অভিজ্ঞ স্প্যানিশ কোচের হাতে দলের দায়িত্ব তুলে দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায় সাদা-কালো শিবির।



