Last Updated on [modified_date_only] by Sumana Bera
কেটিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ায় কি তবে ফের ফিরছে সেই আইকনিক কেমিস্ট্রি? উত্তরটা এককথায় হ্যাঁ! ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রিমিয়ারে যে ইঙ্গিত দিয়েছিলেন জিৎ, সেটাই অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে (Dui Prithibi 2)। দেবের প্রথম পরিচালিত ছবি ‘দেশু ৭’-এর (Desu 7) ট্রেলার লঞ্চের মঞ্চে হাজির হয়ে টলিউডের ‘বস’-এর ঘোষণা শুনে চমকে গিয়েছে গোটা ইন্ডাস্ট্রি।
‘দেশু ৭’ হিট হলে তবেই আসবে ‘দুই পৃথিবী ২’! (Dui Prithibi 2)
‘দুই পৃথিবী’র সেই নস্ট্যালজিক আইকনিক টাইটেল ট্র্যাকেই ধামাকাদার এন্ট্রি নিলেন জিৎ। তাঁকে দেখে উল্লাসে ফেটে পড়ে অনুরাগীরা। ছোট ভাইয়ের মতো স্নেহ করা দেবের পরিচালনায় প্রথম জার্সিতে সাহস জোগাতেই তাঁর এক ডাকে সাড়া দিয়েছেন জিৎ (Jeet)। পুরনো দিনের আবেগঘন স্মৃতি হাতড়ে দেব শোনালেন অজানা গল্প। কেরিয়ারের শুরুতে শিয়ালদহের এক সাধারণ লজে থাকার সময় পাশের সিনেমা হলে ‘বন্ধন’ ছবি দেখে জিতের রূপ ও অভিনয়ে মোহিত হয়েছিলেন তিনি। সেদিন কল্পনায়ও ভাবেননি, একদিন সেই অনুরাগী যুবকই পরিচালক হয়ে জিতের মুখোমুখি হবেন!
আরও পড়ুন:Nana Patekar: ‘গ্রেট হিউম্যান বিইং’ নানা! স্মৃতি ভাগ করে নিলেন আশিষ বিদ্যার্থী ও দেবশ্রী রায়
আজ অভিনয় কেরিয়ারের গণ্ডি পেরিয়ে যখন পরিচালক হিসাবে নতুন জার্নি শুরু করলেন তখন সেই দেবকে (Dev) সমর্থন করতে হাজির জিৎ। ট্রেলার লঞ্চের মঞ্চ থেকেই দেবের প্রশংসায় পঞ্চমুখ জিৎ সাফ জানিয়ে দিলেন, “দেবের ডিরেকশনে আমি ‘দুই পৃথিবী ২’-এ কাজ করতে চাই। দেশু ৭ হিট হলেই তবে দুই পৃথিবী ২ (Dui Prithibi 2) আসবে!” আর সঙ্গে সঙ্গে তাতে সুর মিলিয়ে অভিনেত্রী শুভশ্রী রসিকতার সুরে বলে ওঠেন, “হিরোইন আমি হব!”

অনুষ্ঠানের আকর্ষণ শুধু জিতের এন্ট্রি বা ‘দুই পৃথিবী ২’-এর (Dui Prithibi 2) ঘোষণাতেই আটকে থাকেনি। পরিচালক হিসেবে দায়িত্বের পাহাড় প্রমাণ চাপ স্বীকার করে দেব প্রথমে মজা করে আগামী দিনে আর ক্যামেরা না ধরার কথা বললেও, ভক্তদের তুমুল চিৎকারে শেষ পর্যন্ত ইতিবাচক সম্মতি জানান। পাশাপাশি ঘোষণা করে দেন বহু প্রতীক্ষিত ‘টনিক ২’-এর আসাও।
আরও পড়ুন:Sunita Ahuja: পছন্দের তালিকায় তিন তারকা! টলিউড নিয়ে মুখ খুললেন সুনীতা
সব মিলিয়ে, অতীতের সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে দেব-জিতের এই নতুন সমীকরণ এবং ব্লকবাস্টার প্রজেক্টের ঘোষণা টলিউডের পারদ একনিমেষে চড়িয়ে দিয়েছে। এখন শুধুই অপেক্ষা ‘দেশু ৭’-এর মুক্তির, কারণ তার সাফল্যই সিলমোহর দেবে রূপোলি পর্দায় ‘দুই পৃথিবী’র (Dui Prithibi 2) ম্যাজিক ফের ফিরে আসার!


