Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ১১ অক্টোবর ২০২৬ (Trigrahi Yog) থেকে শুরু মাতৃপক্ষ। এই সময় দেশের বিভিন্ন প্রান্তে দেবী দুর্গার আরাধনায় মেতে উঠবেন ভক্তেরা। প্রথম দিনেই নিয়ম মেনে ঘটস্থাপন করে শুরু হবে পুজো। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নবরাত্রির প্রতিটি দিন দেবীর আলাদা আলাদা রূপের উদ্দেশে উৎসর্গ করা হয়। তবে পুজোর আবহে জ্যোতিষশাস্ত্রের হিসাবও বিশেষ গুরুত্ব পাচ্ছে। জ্যোতিষীদের মতে, নবরাত্রির প্রথম দিনেই তৈরি হতে চলেছে ত্রিগ্রহী যোগ, যার প্রভাব কয়েকটি রাশির জীবনে ইতিবাচক হতে পারে।
কীভাবে তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ? (Trigrahi Yog)
জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, ১১ অক্টোবর চন্দ্র (Trigrahi Yog) কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে, বুধ ও শুক্র ইতিমধ্যেই তুলা রাশিতে অবস্থান করছে। ফলে একই রাশিতে এই তিন গ্রহের অবস্থানের কারণে ত্রিগ্রহী যোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। জ্যোতিষ মতে, চন্দ্রের সঙ্গে মন ও আবেগের, বুধের সঙ্গে বুদ্ধি ও যোগাযোগের এবং শুক্রের সঙ্গে প্রেম, আরাম ও সৃজনশীলতার সম্পর্ক রয়েছে।
কোন তিন রাশির জন্য শুভ সম্ভাবনা?
- কর্কট: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি বা কাজের ক্ষেত্রে সুখবর পাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বিচার করা প্রয়োজন।
- ধনু: নতুন পরিকল্পনা বাস্তবায়ন এবং ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে অনুকূল সময় হতে পারে। কর্মজীবনে নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
- মকর: পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় আটকে থাকা কাজ এগিয়ে যেতে পারে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সাফল্য মিলতে পারে বলেও জ্যোতিষশাস্ত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Dengue News: পুজোর আনন্দে ডেঙ্গির আতঙ্ক! রাজ্যে ১০ হাজার পার আক্রান্তের সংখ্যা!


