Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের আক্রমণাত্মক মেজাজ ছাড়তে নারাজ অভিষেক শর্মা (Shreyas Iyer)। রবিবার ইন্দোরেও দেখা গেল সেই চেনা দৃশ্য। মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি পূরণ করে ৩০ বলে ৬৯ রানের এক মারকুটে ইনিংস খেলেন ‘শর্মাজি কা বেটা’। তাঁকে দারুণ যোগ্য সঙ্গত দেন ঈশান কিষান (১৮ বলে ৩৭ রান)। ওপেনিং জুটির এই তাণ্ডবে ভর করে পাওয়ার প্লে-তেই বড় রানের শক্ত ভিত গড়ে তোলে ভারত। শেষ দিকে প্রিন্স যাদবের ৬ বলে ১৩ রানের একটি গুরুত্বপূর্ণ ‘ক্যামিও’র ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২২৩ রান তোলে টিম ইন্ডিয়া।
অধিনায়কের সতর্কতা (Shreyas Iyer)
একসময় মনে হয়েছিল ভারতের স্কোর সহজে আড়াইশো পার করে যাবে। কিন্তু মাঝের ওভারে ১৫ রানের ব্যবধানে ৪টি উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় দল। অধিনায়ক শ্রেয়াস নিজে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ম্যাচ জিতলেও এই জায়গাটি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শ্রেয়াস। ম্যাচ শেষে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “আত্মতুষ্টির কোনও জায়গা নেই। এই মাঠগুলোতে প্রচুর রান হয়, তাই রুটিন মেনে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। আক্রমণাত্মক মানসিকতা ভালো, তবে যেভাবে আমরা পরপর উইকেট হারিয়েছি, তা সত্যিই উদ্বেগের! রোজ রোজ তো এক-দু’জন ম্যাচ বাঁচাবে না, সবাইকে ভালো খেলতে হবে।”
বোলারদের ঘুরে দাঁড়ানো (Shreyas Iyer)
গত ম্যাচে ২৪৯ রান তাড়া করে ক্যারিবিয়ানরা জিতে যাওয়ায় ভারতীয় বোলিং নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। কিন্তু ইন্দোরে যাবতীয় সংশয় উড়িয়ে দেন ভারতীয় বোলাররা। ওয়েস্ট ইন্ডিজ লড়াই চালিয়ে ২০৯-৭ স্কোরে আটকে যায়। বোলারদের পারফরম্যান্সে বেজায় খুশি শ্রেয়াস জানান, বোলাররা চ্যালেঞ্জ নিতে তৈরি ছিল এবং নিজেদের পরিকল্পনা অনুযায়ী বল করেছে। একজন অধিনায়কের জন্য বোলারদের এই আত্মবিশ্বাস দেখাটা অত্যন্ত আনন্দের।
হারের নেপথ্যে বোলিং ব্যর্থতা (Shreyas Iyer)
অন্যদিকে, ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ হারের জন্য নিজেদের বোলিং ও ফিল্ডিংয়ের ব্যর্থতাকেই দায়ী করেছেন (Shreyas Iyer)। তাঁর মতে, অভিষেক-ঈশানের জুটি ভাঙার পর রস্টন চেজের স্পেলে দল ম্যাচে ফেরার চেষ্টা করলেও অতিরিক্ত বাউন্ডারি গলানো এবং ওপেনিং জুটির ব্যর্থতা তাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এছাড়া ইন্দোরের অতিরিক্ত শিশিরও খেলায় প্রভাব ফেলেছে বলে স্বীকার করেন হোপ।
আরও পড়ুন: Mohun Bagan ISL: আইএসএল অভিযান শুরু মোহনবাগানের, গুয়াহাটিতে নেই জেমি ম্যাকলারেন
সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে গেলেও বাকি দুই ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখা ও আত্মতুষ্টি এড়িয়ে চলাই এখন শ্রেয়স বাহিনীর প্রধান চ্যালেঞ্জ।



