Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে (Durga Puja Closed) মর্মান্তিক দুর্ঘটনার পর বড় সিদ্ধান্ত নেওয়া হল। দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে শহরের একাধিক বড় পুজোমণ্ডপ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন্ধ কোন কোন পুজো?(Durga Puja Closed)
প্রশাসনের নির্দেশে টালা প্রত্যয়, আলিপুর সর্বজনীন এবং চেতলা অগ্রণীর মণ্ডপ আপাতত (Durga Puja Closed) বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি অ্যালেন পার্কের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। চোরবাগানের ঘটনার পর পুজোমণ্ডপগুলিতে ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দিল্লিতেও প্রভাব (Durga Puja Closed)
শুধু কলকাতা নয়, এই ঘটনার প্রভাব পড়েছে রাজধানী দিল্লিতেও। চোরবাগানে ভিড়ের চাপে দুর্ঘটনা এবং প্রাণহানির খবর সামনে আসার পর দিল্লির দুর্গাপুজো উদ্যোক্তারাও সতর্কতামূলক পদক্ষেপ করছেন। বিশেষ করে দক্ষিণ দিল্লির চিত্তরঞ্জন পার্ক এলাকার পুজোগুলিতে নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শনার্থীদের ভিড় সামলাতে তৈরি করা হচ্ছে বিশেষ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি। এর মাধ্যমে প্রবেশ ও বেরনোর পথ, ভিড়ের গতিবিধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করার মতো বিষয়গুলিতে বাড়তি গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন: Chorbagan Sarbojanin Stampede: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত বহু দর্শনার্থী
চোরবাগানের ঘটনার পর পুজোর ভিড় সামলানোর ক্ষেত্রে আয়োজক ও প্রশাসনের সমন্বয় কতটা জরুরি, তা আরও একবার সামনে এসেছে। উৎসবের আনন্দ অক্ষুণ্ণ রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ। কিন্তু সপ্তমীর বিকেলে এই দুর্ঘটনার দায় কার? প্রশ্ন তো থেকেই যাচ্ছে…


