Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: প্যারা এশিয়ান গেমসে ভারতের একের পর এক ঐতিহাসিক সাফল্যের মাঝেই ঘটে গেল এক লজ্জাজনক ঘটনা (Asian Para Games 2026)। এক হোটেলকর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগে ভারতীয় প্যারা-সাঁতারু মহম্মদ শামস আলম শেখকে আটক করে জাপানের পুলিশ। ৪০ বছর বয়সি এই ক্রীড়াবিদ এক সময়ে তাঁর ইভেন্টে বিশ্ব র্যাঙ্কিংয়ের ১ নম্বর স্থানে ছিলেন। গত সোমবার জাপানের একটি হোটেলে এই কুরুচিকর ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।
ভারতীয় দলের প্রতিক্রিয়া (Asian Para Games 2026)
জানা গিয়েছে, সোমবার হোটেলের এক মহিলাকর্মী নিজের রুটিন দায়িত্ব পালন করার সময় শামস আলম শেখের দ্বারা যৌন হেনস্থার শিকার হন। বিষয়টি তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষের নজরে আসে এবং তারা ভারতের ‘শেফ দ্য মিশন’-কে পুরো ঘটনাটি বিস্তারিত জানান (Asian Para Games 2026)। ঘটনার গুরুত্ব বুঝে ভারতীয় আধিকারিকরা অবিলম্বে জাপানি কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন। পরিস্থিতি সামাল দিতে এবং শৃঙ্খলা বজায় রাখতে গত মঙ্গলবারই ওই সাঁতারুকে তড়িঘড়ি ভারতে ফেরত পাঠানো হয়।
আরও পড়ুন: Para Asian games: প্যারা এশিয়ান গেমসের তৃতীয় দিনই এল ১৮টি পদক
সম্ভাব্য শাস্তি (Asian Para Games 2026)
এই ঘটনা দেশের ভাবমূর্তিকে প্রবলভাবে ক্ষুণ্ণ করেছে। ভারতীয় দলের সঙ্গে জাপানে থাকা প্যারালিম্পিক্স কমিটির এক উচ্চপদস্থ আধিকারিক সাফ জানিয়ে দিয়েছেন যে, এই ধরনের অপরাধমূলক আচরণ সম্পূর্ণ ক্ষমার অযোগ্য এবং তা কখনওই বরদাস্ত করা হবে না। বর্তমানে ভারতের প্যারালিম্পিক্স কমিটি সমগ্র বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। খুব শীঘ্রই অভিযুক্ত সাঁতারুর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ ঘোষণা করা হতে পারে, এমনকি তাঁকে আজীবন নির্বাসিত করার জোরালো সম্ভাবনাও রয়েছে।



