Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মাত্র ১০ টাকার একটি ছেঁড়া (Delivery Agent Suicide) নোটকে কেন্দ্র করে বচসা। আর সেই ঘটনাই এক তরুণ ডেলিভারি কর্মীর জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনল বলে অভিযোগ।
হেনস্থার পর বিষ খেয়ে আত্মঘাতী (Delivery Agent Suicide)
ক্রেতার হাতে হেনস্থার শিকার (Delivery Agent Suicide) হওয়ার পর বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন দিল্লির ২৩ বছরের সমীর হুসেন। গত মঙ্গলবার হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর আগে রেকর্ড করা একটি ভিডিয়োয় নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে অভিযুক্ত ক্রেতা ও তাঁর নাতির বিরুদ্ধে শাস্তির দাবি করেছেন তিনি।
কী অভিযোগ? (Delivery Agent Suicide)
সমীর একটি অনলাইন বিপণন সংস্থার ডেলিভারি (Delivery Agent Suicide) এজেন্ট হিসেবে কাজ করতেন। তাঁর পরিবারের অভিযোগ, গত ৪ অক্টোবর রাতে দিল্লির বিনোদ নগর এলাকায় রামপাল সিংহের বাড়িতে পণ্য পৌঁছে দিতে গিয়েছিলেন তিনি। অর্ডারের ১৫০ টাকা দিতে ক্রেতার প্রায় ১৫ মিনিট সময় লাগে। এ নিয়ে কোনও আপত্তি না জানালেও, টাকা দেওয়ার সময় একটি ছেঁড়া ১০ টাকার নোট নিতে অস্বীকার করেন সমীর। নোটটি বদলে দেওয়ার অনুরোধ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।
শেষ পর্যন্ত মৃত্যু
সমীরের দাবি, এরপর তাঁকে পরপর তিনটি চড় মারেন ক্রেতা। চলে গালিগালাজ এবং আর্থিক পরিস্থিতি নিয়ে অপমানজনক মন্তব্যও। এই ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। গত ৫ অক্টোবর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন সমীর। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন: Neha Bora: গণবিক্ষোভের ডাক থেকে আদালতে সাফাই, নেহা বোরার সুর বদলে গেল
মৃত্যুর আগে ভিডিয়োয় সমীর প্রশ্ন তোলেন, গরিব হওয়াই কি অপরাধ? পরিশ্রম করে উপার্জন করা সত্ত্বেও কেন তাঁকে অপমানিত হতে হল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ডেলিভারি কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন সমীর।
পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।


