Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ইউরোপীয় প্রতিযোগিতায় এমনিতেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Bruno Fernandes)। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইতালীয় ক্লাব কোমো-র বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হয় রেড ডেভিলসরা। পরপর দুই ম্যাচে এই হারে দলের সামগ্রিক পারফরম্যান্স এবং কোচ মাইকেল ক্যারিকের কৌশলগত সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা ও প্রশ্ন উঠতে শুরু করেছে।
ব্রুনোর বাড়িতে দুঃসংবাদ (Bruno Fernandes)
মাঠে হারের যন্ত্রণার পাশাপাশি বড় ধরণের ব্যক্তিগত সংকটের মুখে পড়েছেন দলের অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। ওই দিনই ইংল্যান্ডের চেশায়ারে তাঁর নিজস্ব বাসভবনে একটি চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় ব্রুনো ও তাঁর পরিবারের কেউই বাড়িতে ছিলেন না, কারণ তিনি দলের সঙ্গেই ইতালিতে ম্যাচ খেলতে ব্যস্ত ছিলেন।
পুলিশি তদন্ত (Bruno Fernandes)
স্থানীয় সময় অনুযায়ী রাত সাড়ে আটটা নাগাদ ফার্নান্ডেজের বাড়ির আশপাশে তিন জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী সময়ে তদন্ত করে জানা যায় যে বাড়ি থেকে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা আধিকারিক ডেভ জার্ভিস জানিয়েছেন যে তদন্ত বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কোচের পরিকল্পনা নিয়ে সমালোচনা (Bruno Fernandes)
কোমোর বিরুদ্ধে ৪-১ গোলে লজ্জাজনক হারের পর চুপ থাকেননি পর্তুগিজ মিডফিল্ডার। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ ক্যারিকের স্ট্র্যাটেজি নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন তিনি। প্রতিপক্ষকে ম্যান-টু-ম্যান পদ্ধতিতে প্রেস না করায় কোমো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ পেয়েছে বলে দাবি করেন ব্রুনো। যদিও তাঁর এই মন্তব্যের পাল্টা জবাবে কোচ ক্যারিক সাফ জানিয়েছেন যে শুধুমাত্র স্ট্র্যাটেজি দিয়ে সব সমস্যার সমাধান করা যায় না।
ড্রেসিংরুমে ক্ষোভ (Bruno Fernandes)
এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হারের পরেও ইউনাইটেড শিবিরে বিতর্ক দেখা দিয়েছিল। সেই ম্যাচের পর ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ফুটবলারদের পারফরম্যান্স এবং ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সকে নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করে পরে ক্ষমা চান। পরপর হারে কোচের কৌশল ও দলের অন্দরে চাপ ক্রমশ বাড়ছ।
আরও পড়ুন: FIFA-UEFA: ফিফার বিরুদ্ধে উয়েফার ক্ষোভ, ৪২টি প্রশ্নের উত্তর দাবি ও সমন জারি
ক্লাবের প্রতিক্রিয়া (Bruno Fernandes)
কঠিন এই পরিস্থিতিতে ব্রুনো ফার্নান্ডেজ ও তাঁর পরিবারের পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস দিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ (Bruno Fernandes)। তবে মাঠের ব্যর্থতা এবং মাঠের বাইরের এই অনভিপ্রেত ঘটনা দলের অন্দরের উদ্বেগ বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। আগামী রবিবার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিরুদ্ধে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘুরে দাঁড়ানোর ম্যাচে মাঠে নামতে চলেছে ইউনাইটেড।



