Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ‘মাই ফ্রেন্ড’—নিছক সম্বোধন নয়, সাম্প্রতিক সময়ে নেটদুনিয়ায় এই শব্দবন্ধের গুরুত্ব যেন আরও বেড়েছে (Virat Kohli)। এবার সেই ‘মাই ফ্রেন্ড’ বলেই ইংরেজ ফুটবল তারকা হ্যারি কেনকে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি। ব্যালন ডি’অর জয়ের পর বন্ধুর উদ্দেশে খোলা চিঠি লিখলেন ভারতীয় ক্রিকেটের তারকা। এক্স হ্যান্ডেলে বিরাটের সেই পোস্ট ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।
‘যোগ্য তুমি’ (Virat Kohli)
দীর্ঘদিন ধরেই বিরাট কোহলি ও হ্যারি কেনের মধ্যে সুসম্পর্ক রয়েছে। একে অপরের সাফল্যে শুভেচ্ছা জানিয়ে একাধিকবার সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন দু’জনেই। সোমবার কেরিয়ারে প্রথমবার ব্যালন ডি’অর জিতে সেই সম্পর্কেরই উষ্ণতা আরও একবার সামনে আনলেন কেন। বন্ধুর এই সাফল্যে উচ্ছ্বসিত বিরাট এক্স হ্যান্ডেলে লেখেন, ‘হ্যারি, মাই ফ্রেন্ড, এই পুরস্কারের প্রত্যেকটা কণা পাওয়ার যোগ্য তুমি। এতগুলো বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে সততার সঙ্গে ফুটবল খেলেছ, ব্যর্থতা সামলে ঘুরে দাঁড়িয়েছ, পরিশ্রম করেছ।’
কেনের পরিবারকেও শুভেচ্ছা বিরাটের
শুধু ব্যালন ডি’অর জয়ের জন্য অভিনন্দন জানানোই নয়, কেনের ব্যক্তিগত জীবন ও পরিবারের প্রতিও শুভেচ্ছা জানিয়েছেন কোহলি। তাঁর কথায়, ‘তোমার জন্য আমি সত্যিই খুব খুশি। ঈশ্বর তোমাকে এবং তোমার পরিবারকে অনেক আশীর্বাদ করুন। ওরা সকলেই তোমাকে নিয়ে নিশ্চয়ই খুব গর্বিত। তোমারও নিজের প্রতি গর্ববোধ করা উচিত। তুমি নিজেও কেরিয়ার নিয়ে গর্বিত হও। আমার শুভেচ্ছা সবসময় রয়েছে তোমার সঙ্গে।’ বিরাটের এই বার্তায় দুই তারকার পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ছবিই ফুটে উঠেছে।

কেনের স্বপ্নের মরসুম (Virat Kohli)
গত মরসুমে ক্লাব ও দেশের জার্সিতে দুরন্ত ছন্দে ছিলেন হ্যারি কেন। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেশলিগা-সহ জোড়া ট্রফি জিতেছেন তিনি। জাতীয় দলের হয়েও নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। তাঁর নেতৃত্বে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছয় ইংল্যান্ড। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতে ব্রোঞ্জ পদক নিয়ে প্রতিযোগিতা শেষ করে ইংরেজ দল। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর বিশ্বমঞ্চে ইংল্যান্ডের অন্যতম সেরা সাফল্য এটি।
প্রথমবার ব্যালন ডি’অর (Virat Kohli)
পরিসংখ্যানও কেনের অসাধারণ মরশুমের সাক্ষী। গত মরশুমে ৬৫টি ম্যাচে ৭৩টি গোল করার পাশাপাশি আটটি অ্যাসিস্ট করেছেন ইংরেজ তারকা। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবেই এবার তাঁর হাতে উঠেছে ব্যালন ডি’অর। দীর্ঘ ২৫ বছর পর কোনও ইংরেজ ফুটবলার এই সম্মান জিতলেন। ফলে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের ফুটবলের ইতিহাসেও জায়গা করে নিলেন কেন।
আরও পড়ুন: Ballon d’Or 2026: ২৫ বছরেরে খরা কাটল, সেরা হ্যারি কেন, পিছনে পড়লেন এমবাপে
দুই মহাতারকার বন্ধুত্ব (Virat Kohli)
বিরাট কোহলি ও হ্যারি কেন—দু’জনেই নিজেদের খেলায় বিশ্বমানের তারকা। একজন ক্রিকেটের ময়দানে ধারাবাহিকতা ও লড়াইয়ের প্রতীক, অন্যজন ফুটবলে গোলের পর গোল করে গড়েছেন সাফল্যের নজির (Virat Kohli)। দু’জনের এই বন্ধুত্বের সমীকরণ বারবার সামনে এসেছে সোশাল মিডিয়ায়। এবার ব্যালন ডি’অর জয়ের মুহূর্তে বিরাটের আবেগঘন বার্তা বুঝিয়ে দিল, মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরেও খেলাধুলার দুনিয়ায় পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ।



