Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্ববিজ্ঞানের মঞ্চে একের পর এক সম্মান (Bengali Scientist Ashoke Sen) পেয়েছেন তিনি। তবু জীবনযাপনে নেই আড়ম্বর, নেই খ্যাতির অহংকার। অফিসে যাতায়াতের জন্য সাইকেলই তাঁর পছন্দের বাহন। তিনি বাঙালি পদার্থবিদ অশোক সেন। স্ট্রিং থিওরিতে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক স্তরে পরিচিত এই বিজ্ঞানীর ঝুলিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা। প্রথম ভারতীয় হিসেবে অস্কার ক্লেন মেডেল অর্জন করেছেন তিনি।
ছোটবেলা ও বেড়ে ওঠা (Bengali Scientist Ashoke Sen)
১৯৫৬ সালে কলকাতায় জন্ম অশোক (Bengali Scientist Ashoke Sen) সেনের। তাঁর বাবা ছিলেন পদার্থবিদ্যার অধ্যাপক। ছোটবেলা থেকেই বিজ্ঞানের পরিবেশে বেড়ে উঠলেও তাঁর জীবনের মূল শক্তি ছিল জানার আগ্রহ ও নিরন্তর চর্চা। বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা শেষ করে তিনি প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যা নিয়ে স্নাতক হন। পরে আইআইটি কানপুরে উচ্চশিক্ষা এবং আমেরিকায় গবেষণার সুযোগ পান। ফার্মিল্যাব ও স্ট্যানফোর্ডের মতো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকেও শেষ পর্যন্ত দেশে ফিরে আসেন। পরবর্তীতে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এবং প্রয়াগরাজের হরিশ-চন্দ্র রিসার্চ ইনস্টিটিউটে গবেষণার কাজে যুক্ত হন।
স্ট্রিং থিওরি (Bengali Scientist Ashoke Sen)
অশোক সেনের গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র স্ট্রিং থিওরি। এই তত্ত্ব মহাবিশ্বের মৌলিক কণাগুলিকে বোঝার একটি বিকল্প কাঠামো দেয়। তাঁর প্রস্তাবিত ‘সেন কনজেকচার’ তাত্ত্বিক পদার্থবিদ্যায় নতুন দিশা দেখিয়েছে এবং স্ট্রিং থিওরির বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করেছে।
২০১২ সালে তিনি মৌলিক পদার্থবিদ্যায় ব্রেকথ্রু পুরস্কার পান। এই পুরস্কারের অর্থমূল্য ছিল ৩০ লক্ষ ডলার। পদ্মভূষণসহ নানা সম্মানেও ভূষিত হয়েছেন তিনি। স্টিফেন হকিং ও পিটার হিগসের মতো বিজ্ঞানীরাও অস্কার ক্লেন মেডেলের মতো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।
আরও পড়ুন: Cyclone Arnab Effect: ৩১টি বাড়ি ধূলিসাৎ, বিদ্যুৎ বিপর্যয়! বিপর্যস্ত অন্ধ্রে মৃত ৩
শেলডন কুপারের মতোই কি অশোক সেন?
‘দ্য বিগ ব্যাং থিওরি’র শেলডন কুপার যেমন তাত্ত্বিক পদার্থবিদ্যার জগতে নিজের মেধা, যুক্তি আর গবেষণার জন্য পরিচিত, তেমনই বাস্তবের বিজ্ঞানী অশোক সেনও স্ট্রিং থিওরিতে অসামান্য অবদানের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে শেলডন কল্পনার চরিত্র, আর অশোক সেন বাস্তবের এক বাঙালি বিজ্ঞানী, যাঁর গবেষণা আন্তর্জাতিক বিজ্ঞানমহলে বিশেষ স্বীকৃতি পেয়েছে।


