Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ফের সল্টলেকের CGO কমপ্লেক্সে ইডির দফতরে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। পুজো পরিক্রমার নামে প্রতারণার অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে বউবাজার থানায় দায়ের হওয়া পৃথক প্রতারণার মামলার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের লালবাজার গোয়েন্দা বিভাগ। ফলে একদিকে ইডির জিজ্ঞাসাবাদ অন্যদিকে পুলিশের তৎপরতা দুই দিক থেকেই তদন্তের মুখে ইন্দ্রনীল সেন।
ইউনেস্কোর নাম করে পুজো পরিক্রমার অভিযোগ (Indranil Sen)
অভিযোগ ইউনেস্কোর নাম ব্যবহার করে পুজো পরিক্রমা এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের কথা বলে আর্থিক লেনদেনে প্রতারণা করা হয়েছে। এই অভিযোগের সূত্র ধরেই ইন্দ্রনীল সেনকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। একটি মাস আর্ট সংক্রান্ত মামলার তদন্তেও ইডির নজরে রয়েছেন প্রাক্তন মন্ত্রী বলে জানা যাচ্ছে।
প্রতারণার অভিযোগ তদন্তে লালবাজার (Indranil Sen)
অন্যদিকে প্রিভিউ পাস দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে বউবাজার থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। ওই মামলার তদন্তভার রয়েছে লালবাজার গোয়েন্দা বিভাগের হাতে। এই মামলার সূত্রেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। CGO কমপ্লেক্সে ইডির দফতরে ইন্দ্রনীল সেনের হাজিরার সময় বাইরে পুলিশের অপেক্ষা ঘিরেও তৈরি হয়েছে কৌতূহল।
একদিকে ইডি অন্যদিকে কলকাতা পুলিশ (Indranil Sen)
পুজো পরিক্রমা ও মাস আর্ট সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে ইডি অন্যদিকে প্রিভিউ পাস সংক্রান্ত প্রতারণার অভিযোগ খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। দুটি মামলার তদন্ত কোন দিকে এগোয় এখন সেদিকেই নজর।
আরও পড়ুন: Police Duty Allowance: পুজো থেকে বিসর্জন, ডিউটিরত পুলিশকর্মীদের খাবার ভাতা বাড়াল রাজ্য সরকার
ইতিমধ্যেই পুলিশের তরফে ইডির সঙ্গে কথা বলা হয়। ইডির তরফে কলকাতা পুলিশকে জানানো হয় তাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে । এবার দেখার ইন্দ্রনীল সেন ইডি দফতরে থেকে বেরোলে পুলিশের কি পদক্ষেপ হয়। পুলিশ সূত্রের খবর পুজোর সময় ইন্দ্রনীল সেন কে পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করা হলেও তিনি সাড়া দেন নি । থানায় অভিযোগের পর পুলিশের তদন্ত যায় লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকদের উপর ।



