Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘জোড়া ফুল’ প্রতীকের মালিকানা নিয়ে মমতা শিবিরের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মধ্যে যে রাজনৈতিক ও আইনি টানাপড়েন তৈরি হয়েছে, তা আরও দীর্ঘায়িত হল। শুক্রবার নির্বাচন কমিশনে দুই পক্ষের শুনানি হওয়ার কথা থাকলেও আপাতত সেই শুনানি স্থগিত করে দিয়েছে কমিশন। নোটিশ জারি করে কমিশন জানিয়েছে, পরবর্তী শুনানির তারিখ পরে জানানো হবে (Trinamool Congress)।
সুপ্রিম কোর্টের নির্দেশেই বদলাল কমিশনের সূচি (Trinamool Congress)
গত ২৬ অক্টোবর নির্বাচন কমিশন দুই পক্ষকেই সংশ্লিষ্ট নথিপত্র ও বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু একই দিনে এই মামলাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়। প্রধান বিচারপতির বেঞ্চ দুই তৃণমূলকেই তাদের বক্তব্য এবং প্রয়োজনীয় নথি হলফনামা আকারে জমা দেওয়ার জন্য অতিরিক্ত ১০ দিন সময় দেয়। এই সময় চেয়ে আবেদন করেছিল ঋতব্রত শিবির। তাদের আইনজীবীর বক্তব্য ছিল, দুর্গাপুজোর কারণে প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার জোগাড় করা সম্ভব হয়নি। সেই আবেদনে সাড়া দিয়েই শীর্ষ আদালত অতিরিক্ত সময় মঞ্জুর করে(Trinamool Congress)।
১৭ নভেম্বরের শুনানির দিকেই এখন নজর (Trinamool Congress)
সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে কমিশনের পক্ষে শুনানি করা সম্ভব নয় বলেই জানানো হয়েছে। ফলে শুক্রবারের নির্ধারিত শুনানি আপাতত পিছিয়ে গেল। যদিও কমিশন এখনও নতুন শুনানির দিন ঘোষণা করেনি। অন্যদিকে, সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ নভেম্বর। ফলে সেই শুনানির পরেই নির্বাচন কমিশনে দুই পক্ষের বক্তব্য শোনার প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Cyclone Arnab Effect: ৩১টি বাড়ি ধূলিসাৎ, বিদ্যুৎ বিপর্যয়! বিপর্যস্ত অন্ধ্রে মৃত ৩
প্রতীক ও নামের লড়াইয়ে বাড়ছে রাজনৈতিক গুরুত্ব
‘জোড়া ফুল’ প্রতীক এবং ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় ও সংগঠনের অস্তিত্ব জড়িয়ে রয়েছে। তাই কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত দুই শিবিরের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপাতত আদালত ও কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাজনৈতিক মহলের।



