Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিতর্ক, সমালোচনা আর নানা জল্পনা-সবকিছুকে (Diljit Dosanjh) পিছনে ফেলে দিল্লির মঞ্চে হাজির হলেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। শুক্রবার রাতে জহরলাল নেহরু স্টেডিয়ামে তাঁর কনসার্ট ঘিরে অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বৃষ্টিভেজা সন্ধ্যায় গান ও পারফরম্যান্সে দর্শকদের মাতিয়ে দেওয়ার পাশাপাশি নিজের বক্তব্যের মাধ্যমেও আলোচনার কেন্দ্রে উঠে এলেন শিল্পী।
বিতর্ক শেষে মঞ্চে গায়ক (Diljit Dosanjh)
দিল্লিতে তাঁর অনুষ্ঠান আদৌ হবে কি (Diljit Dosanjh) না, তা নিয়ে কয়েক দিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। রাজধানীতে চলতে থাকা ‘ককরোচ’ আন্দোলনের প্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে পুলিশ অনুমতি দেবে না বলে খবর ছড়িয়েছিল। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কনসার্টের দু’দিন আগে নিজেই ৩০ অক্টোবর জওহরলাল নেহরু স্টেডিয়ামে দেখা হওয়ার বার্তা দেন দিলজিৎ। শেষ পর্যন্ত নির্ধারিত দিনেই মঞ্চে ওঠেন তিনি।
লড়াই করার মানসিকতা (Diljit Dosanjh)
অনুষ্ঠানের মাঝেই পাঞ্জাবি পরিচয় ও প্রতিবাদী মানসিকতা নিয়ে সরব হন গায়ক। তাঁর কথায়, একজন শিল্পী হিসেবে তিনি সকলকে ভালোবাসেন এবং মানুষের পাশে রয়েছেন। একই সঙ্গে পাঞ্জাবিদের লড়াই করার মানসিকতা নিয়ে কাউকে শিক্ষা না দেওয়ার বার্তাও দেন। তাঁর বক্তব্য, আদর্শের পক্ষে কীভাবে দাঁড়াতে হয়, তা পাঞ্জাবিরা ভালোভাবেই জানেন।
আরও পড়ুন: Indian Sailors Detained: সাত মাস ধরে করাচি বন্দরে বন্দি ৬ ভারতীয় নাবিক! কবে ফিরবেন ঘরে?
দিলজিতের এই মন্তব্যের পিছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক। জুলাইয়ে নিট দুর্নীতি ও শিক্ষাক্ষেত্রের নানা অভিযোগের প্রতিবাদে সিজেপির আন্দোলন নিয়ে প্রশ্ন উঠলে তিনি নিজেকে শিল্পী, নেতা নন বলে মন্তব্য করেছিলেন। সেই বক্তব্যের পর সমালোচনার মুখে পড়েন তিনি। পরে পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদও জানান।


