Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টাটা গোষ্ঠীর অন্দরে চলতে থাকা মতবিরোধ (Tata Group Crisis) এবার আরও তীব্র আকার নিল। টাটা ট্রাস্টসের বোর্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বিশিষ্ট আইনজীবী দারিয়াস খাম্বাটা। টাটা সন্সের শেয়ার বাজারে নথিভুক্তিকরণের প্রস্তাব এবং বোর্ডের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, বর্তমানে টাটা গোষ্ঠীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রতিষ্ঠাতাদের আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
দায়িত্ব নিতে ‘না’ (Tata Group Crisis)
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী দারিয়াস (Tata Group Crisis) ২০১৮ সালের নভেম্বর মাসে প্রয়াত রতন টাটার অনুরোধে ট্রাস্টির দায়িত্ব গ্রহণ করেছিলেন। ৯ নভেম্বর স্যর দোরাবজি টাটা ট্রাস্টে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। চলতি মাসের শেষেও শ্রী রতন টাটা ট্রাস্টে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা। তবে নতুন করে দায়িত্ব নিতে চান না বলে টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা এবং চিফ এগজিকিউটিভ সিদ্ধার্থ শর্মাকে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি।
নিজের চিঠিতে টাটা গোষ্ঠীর ব্যবসায়িক দর্শনের গুরুত্ব তুলে ধরেছেন দারিয়াস। তাঁর বক্তব্য, টাটাদের ব্যবসার মূল ভিত্তি হল শিল্পের মুনাফার সঙ্গে জনকল্যাণমূলক কাজের নিবিড় সম্পর্ক। এই কাঠামো নষ্ট হলে গোষ্ঠীর ঐতিহ্য ও প্রাতিষ্ঠানিক ভিত্তিও দুর্বল হয়ে পড়বে।
আরও পড়ুন: Naihati Boro Maa Puja: ভিআইপি নন, সকলের জন্য একই নিয়ম! নৈহাটির বড়মার পুজোয় এবার বিশেষ ব্যবস্থা
বিশেষ করে গত ১৭ সেপ্টেম্বর টাটা সন্সের বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ওই বৈঠকে ৪-১ ভোটে এন চন্দ্রশেখরনের মেয়াদ বাড়ানো এবং সংস্থাকে শেয়ার বাজারে নথিভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। দু’টি বিষয়েই আপত্তি ছিল নোয়েল টাটার। দারিয়াসের মতে, ওই দিনের ঘটনা টাটা গোষ্ঠীর দীর্ঘদিনের সুনামকে ধাক্কা দিয়েছে।


