Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হোয়াইট হাউস ছেড়েছেন প্রায় (Barack Obama) এক দশক আগে। বর্তমানে সক্রিয় রাজনীতিতে খুব একটা দেখা যায় না তাঁকে। কিন্তু আমেরিকার এবারের মিডটার্ম নির্বাচনে ফের প্রচারের ময়দানে নেমে নিজের রাজনৈতিক প্রভাবের প্রমাণ দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীদের হয়ে একাধিক রাজ্যে প্রচার চালিয়ে দলের নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ডেমোক্র্যাটদের সাফল্যের নেপথ্যে ওবামার প্রচার বড় কারণ।
ওবামার কৃতিত্ব (Barack Obama)
নির্বাচনের আগে ওহায়ো, মিশিগান ও (Barack Obama) জর্জিয়ায় প্রচারসভা করেন ওবামা। দলের প্রার্থীদের সমর্থনে জনসংযোগের পাশাপাশি নির্বাচনী তহবিল সংগ্রহেও সক্রিয় ছিলেন তিনি। মিশিগানে আব্দুল আল সায়েদের হয়ে প্রচার ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, অতীতে ওবামা প্রশাসনের একাধিক নীতির সমালোচনা করেছিলেন এই ডেমোক্র্যাট প্রার্থী। সেই মতপার্থক্যকে আড়াল না করে বরং মজার ছলে নিজের স্ত্রী মিশেলের সঙ্গে তুলনা টেনে প্রচারসভায় পরিবেশ হালকা করেন প্রাক্তন প্রেসিডেন্ট।
ট্রাম্পকে তীব্র আক্রমণ (Barack Obama)
অন্যদিকে, প্রচারে ডোনাল্ড ট্রাম্পকেও তীব্র আক্রমণ করেন ওবামা। তাঁর বক্তব্যে উঠে আসে বর্তমান প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত এবং রাজনৈতিক পরিস্থিতি। তবে প্রচারের শেষ পর্যায়ে মাঠে নামায় নতুন প্রজন্মের ডেমোক্র্যাট নেতারাও নিজেদের পরিচিতি তৈরির সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন: Winter 2026: কালীপুজোয় বৃষ্টির ভ্রুকুটি নেই! সপ্তাহান্তে নামবে পারদ, বাংলায় কি শীতের আমেজ?
ওবামার প্রাক্তন উপদেষ্টা ডেভিড লিটের মতে, তরুণ ও কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে এখনও তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পরও ঐক্য ও পরিবর্তনের বার্তা দিয়েছেন ওবামা।


