Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে (Rahul Gandhi) রেখে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। আর নির্বাচনী প্রচারের শুরুতেই আম আদমি পার্টি (আপ) সরকারকে আক্রমণ করে বিতর্কে জড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। বুধবার সাঙ্গরুরের একটি জনসভা থেকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি। একই সঙ্গে রাজ্যে মাদক সমস্যার মোকাবিলায় আপ সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা।
ভগবন্ত মানকে ব্যক্তিগত আক্রমণ (Rahul Gandhi)
জনসভায় নিজের সংসদীয় জীবনের একটি (Rahul Gandhi) অভিজ্ঞতার কথা তুলে ধরেন রাহুল। তাঁর দাবি, লোকসভায় একসময় ভগবন্ত মানের সঙ্গে বসতেন তিনি। সেই সময় সকাল ১১টার মধ্যেই মানের নিঃশ্বাসে মদের গন্ধ পাওয়া যেত বলে অভিযোগ করেন রাহুল। তবে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী মদ্যপান করবেন কি না, তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু রাজ্যে নেশার বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব যাঁর হাতে, তাঁর আচরণ সাধারণ মানুষের কাছে কী বার্তা দিচ্ছে, সেটাই প্রশ্নের বিষয়।
নিম্নরুচির মন্তব্য
রাহুলের এই মন্তব্য ঘিরে সরব হয়েছে আপ শিবির। দলের দিল্লি ইউনিটের সভাপতি সৌরভ ভরদ্বাজ এই আক্রমণকে নিম্নরুচির বলে কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, রাহুলের মতো একজন গুরুত্বপূর্ণ নেতার কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। রাহুলের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পাল্টা দাবি করেন তিনি।
আরও পড়ুন: Government Job: ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পে বড় চমক, এক ধাক্কায় ৮২০০ কর্মী নিয়োগ করবে রাজ্য
উল্লেখ্য, আগামী বছর পঞ্জাবে বিধানসভা নির্বাচন। সেখানে কংগ্রেস ও আপের মধ্যে সরাসরি রাজনৈতিক লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ফলে নির্বাচনের আগেই দুই দলের সংঘাত আরও প্রকাশ্যে এল।


