To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হিন্দু ধর্মে ধনতেরাস অত্যন্ত শুভ (Dhanteras Horoscope) একটি দিন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই তিথিতে দেবী লক্ষ্মী ও ধন্বন্তরীর আরাধনা করলে সংসারে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় থাকে। সোনা, রুপো কিংবা নতুন জিনিস কেনার পাশাপাশি অনেকেই এই দিনে আর্থিক উন্নতির কামনায় পুজো করেন। তবে গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী, সকলের জন্য দিনটি সমান শুভ নাও হতে পারে। কারও জীবনে আসতে পারে অর্থলাভের সুযোগ, আবার কাউকে থাকতে হবে আর্থিক ও পারিবারিক বিষয়ে সতর্ক। দেখে নিন মেষ থেকে মীন, ১২ রাশির ভাগ্যে কী রয়েছে।
কোন রাশির ভাগ্যে কী আছে লেখা? (Dhanteras Horoscope)
- মেষ: ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে (Dhanteras Horoscope) চাপ থাকবে। অপ্রয়োজনীয় খরচ ও প্রলোভন এড়িয়ে চলুন। সম্পর্কে সময় দিন।
- বৃষ: দিনের প্রথম ভাগে লাভের সুযোগ আসবে। তবে দুপুরের পর পারিবারিক অশান্তি ও কাজে বাধা তৈরি হতে পারে।
- মিথুন: ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। সন্ধ্যায় আর্থিক সমস্যা মিটতে পারে।
- কর্কট: দুপুরের পর পরিস্থিতির উন্নতি হবে। পড়াশোনায় সাফল্য ও বিশেষ কারও সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
- সিংহ: রাগ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে ভুলের কারণে সমস্যা হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।
- কন্যা: পরিশ্রমের ফল মিলবে। তবে বিনিয়োগ ও অর্থ খরচের ক্ষেত্রে সাবধানতা প্রয়োজন।
- তুলা: শিল্প, ফ্যাশন ও সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
- বৃশ্চিক: চাকরি ও ব্যবসায় লাভের সম্ভাবনা। বন্ধু এবং সহকর্মীদের সহযোগিতা পাবেন।
- ধনু: দুপুর পর্যন্ত আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন। পুরনো শারীরিক সমস্যা ফিরে আসতে পারে।
- মকর: সামাজিক সম্মান বাড়বে। আর্থিক টানাপোড়েন থাকলেও পরিবারে শান্তি বজায় থাকবে।
আরও পড়ুন: Aamir Khan: নতুন বাড়ির খোঁজে সস্ত্রীক আমির, ঠিক কী হল?
- কুম্ভ: কর্মক্ষেত্রে উন্নতি ও শিক্ষার্থীদের জন্য ভালো সময়। বিনিয়োগে সতর্ক থাকুন।
- মীন: দিনের শুরুতে বাধা থাকলেও সন্ধ্যায় সুখবর আসতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।


