Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিয়ের কয়েক মাস কাটতে না (Aamir Khan) কাটতেই ফের ঠিকানা বদলের পরিকল্পনা আমির খানের। তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে নতুন সংসার সাজানোর প্রস্তুতি নিচ্ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এর নেপথ্যে কি নিরাপত্তার চিন্তা, নাকি সম্পূর্ণ অন্য কারণ? সূত্রের খবর, আবাসনের পুনর্নির্মাণের কাজই আমিরের বাড়ি বদলের প্রধান কারণ।
নতুন বাড়ির সন্ধান (Aamir Khan)
গত ৫ জুলাই গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে (Aamir Khan) আবদ্ধ হন আমির। নতুন জীবন শুরু করার জন্য মুম্বইয়ের নার্গিস দত্ত রোডের একটি ভাড়া বাড়িতে উঠেছিলেন তাঁরা। এর আগে বান্দ্রার ইউনিয়ন পার্কের বাড়িতে সংস্কারের কাজ চলায় ঠিকানা পরিবর্তন করতে হয়েছিল অভিনেতাকে। কিন্তু এবার যে আবাসনে রয়েছেন, সেখানেও পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে খবর। সেই কারণেই নতুন বাড়ির সন্ধান শুরু করেছেন তারকা দম্পতি। চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে তাঁদের ফের বাড়ি বদল করতে হতে পারে।
আরও পড়ুন: Pori Moni Arrest: বুধবার গ্রেফতারি পরোয়ানা, বৃহস্পতিবারই আদালতে পরীমণি! কী হল শুনানিতে?
তবে আমিরের ভবিষ্যৎ আবাসন পরিকল্পনা আরও বড়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেলা ভিস্তা এবং মেরিনা অ্যাপার্টমেন্টস মিলিয়ে তৈরি হতে চলা নতুন কমপ্লেক্সে একাধিক ফ্ল্যাট কেনার পরিকল্পনা রয়েছে তাঁর। এমনকী, ১০০ কোটিরও বেশি টাকা বিনিয়োগের খবর সামনে এসেছে। একাধিক ফ্ল্যাট একত্রিত করে বিশালাকার স্কাই ভিলা তৈরির ইচ্ছা অভিনেতার।


