Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি এবার (Bharosa Scheme) বাস্তবায়নের পথে। রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে নতুন প্রকল্প চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হুগলির পুরশুড়ার সভা থেকে এই প্রকল্পের নাম এবং টাকা পাওয়ার সময়সীমা জানিয়ে দিলেন তিনি। নতুন এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘ভরসা স্কিম’। সরকারের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই আশার আলো দেখছেন চাকরির অপেক্ষায় থাকা বহু যুবক-যুবতী।
রাজ্য বাজেট অনুযায়ী পরিকল্পনা (Bharosa Scheme)
২০২৬ সালের রাজ্য বাজেটেই বেকারদের জন্য আর্থিক (Bharosa Scheme) সাহায্যের কথা জানিয়েছিল বিজেপি সরকার। সেই পরিকল্পনা অনুযায়ী, ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য বেকারদের এই প্রকল্পের আওতায় আনা হবে। গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েট শিক্ষিত বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। অন্যদিকে, অন্যান্য যোগ্য বেকারদের জন্য মাসিক ২,০০০ টাকা ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে আবেদনকারীদের নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
কবে অনুমোদন?
পুরশুড়ার সভায় মুখ্যমন্ত্রী জানান, আগামী ২৩ তারিখ মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হবে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে জানুয়ারি মাস থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছতে শুরু করবে। চাকরি না পাওয়া পর্যন্ত যোগ্য যুবক-যুবতীদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা যাঁরা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Dhanteras Horoscope: ধনতেরাসে মালামাল হবার সম্ভাবনা প্রবল, কোন রাশির ভাগ্য উদয় হবে?
উল্লেখ্য, এর আগে তৃণমূল সরকারের আমলে বেকারদের জন্য চালু হয়েছিল যুবসাথী প্রকল্প। সেখানে মাসে ১,৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হত। এবার নতুন সরকারের ‘ভরসা’ প্রকল্প বেকারদের কতটা স্বস্তি দেয়, সেদিকেই নজর থাকবে।


