Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ সিংহ, মুর্শিদাবাদ : সীমান্তে মাদক পাচারের বড়সড় (Drug Smuggling Bust) ছক বানচাল করল পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাণীনগর থানার পুলিশ মালিপাড়া রাস্তায় একটি বিশেষ অভিযান চালায়। আর তাতেই পুলিশের জালে ধরা পড়ে দুই সন্দেহভাজন মাদক পাচারকারী। ধৃতদের নাম মুন্না মোল্লা ও লালবাহাদুর।
উদ্ধার নিষিদ্ধ ফেনসিডিল (Drug Smuggling Bust)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে ওই রাস্তায় (Drug Smuggling Bust) একটি মোটরসাইকেল চড়ে ব্যাগসহ যাচ্ছিল ওই দুই যুবক। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদের আটক করেন। এরপর তাদের ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ব্যাগ থেকে উদ্ধার হয় মোট ১৯০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল কফ সিরাপ।
নেই বৈধ নথিপত্র
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া এই মাদক ভারত-বাংলাদেশ সীমান্তের ওপারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত এই মাদকের স্বপক্ষে কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় মুন্না ও লালবাহাদুরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃত দুজনকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন: Weather Forecast: ঝমঝমিয়ে নামবে বৃষ্টি! কোন কোন জেলায় আশঙ্কা?
এই সাফল্যের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই কঠোর অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। তবে সমাজকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে সাধারণ মানুষের সহযোগিতাও একান্ত প্রয়োজন।


