Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দু’দিন আগেই মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত প্রশ্ন তুলেছিলেন, কেন জাতীয় দলে সুযোগ পান না বিশাল কাইথ এবং রিত্তিক তিওয়ারির মতো ফুটবলাররা? ভারতীয় দলের কোচ খালিদ জামিলকেও নিশানা করতে ছাড়েননি তিনি (India Football Team)। এবার কার্যত কাজের মাধ্যমেই সেই প্রশ্নের জবাব দিলেন জাতীয় দলের কোচ। আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে ডাক পেলেন মোহনবাগানের বিশাল কাইথ ও ওড়িশা এফসির রিত্তিক তিওয়ারি। অন্যদিকে, দল থেকে বাদ পড়লেন অভিজ্ঞ গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু।
ব্যর্থতার খেসারত গুরপ্রীতের (India Football Team)
ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে সাম্প্রতিক ম্যাচগুলিতে প্রত্যাশা পূরণ করতে পারেননি গুরপ্রীত। তারই জেরে এবার জাতীয় দল থেকে বাদ পড়তে হল তাঁকে। পরিবর্তে দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে ফিরলেন বিশাল কাইথ। গোলপোস্টের নিচে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকবে মোহনবাগান গোলকিপারের সামনে। একইসঙ্গে জাতীয় দলে জায়গা পেয়েছেন রিত্তিক তিওয়ারিও।
ডাক পেলেন দুই প্রধানের ফুটবলাররা (India Football Team)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি ফিফা ফ্রেন্ডলির জন্য ২৩ সদস্যের দল তৈরি করেছেন খালিদ জামিল। সেই দলে জায়গা পেয়েছেন ইস্টবেঙ্গলের তরুণ স্ট্রাইকার ডেভিড লালহানসাঙ্গা। দুই প্রধান থেকে ডাক পেয়েছেন অভিষেক সিং, মেহতাব সিং, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, জয় গুপ্তা এবং এডমুন্ড লালরিনডিকাও। তবে জাতীয় দল থেকে বাদ পড়েছেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন গিল।
কবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভারতের? (India Football Team)
আগামী ১২ ও ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি ফিফা ফ্রেন্ডলি খেলবে ভারত। প্রথম ম্যাচটি ভারতীয় সময় সকাল সাড়ে ১১টায় শুরু হবে (India Football Team)। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৮টায়। শনিবারের মধ্যে ফুটবলারদের বেঙ্গালুরুর জাতীয় শিবিরে যোগ দিতে বলা হয়েছে। সেখানে একদিন অনুশীলনের পর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল।
সাফের দল থেকেও ফুটবলার বাছলেন খালিদ (India Football Team)
এই মুহূর্তে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশে রয়েছে ভারতীয় দল। সেখান থেকে কয়েকজন ফুটবলারকে নিউজিল্যান্ড সফরের দলেও রেখেছেন খালিদ। লিস্টন কোলাসো, বিজয় ভার্গিস এবং মহম্মদ সুহেলকে নতুন করে ডেকেছেন জাতীয় দলের কোচ। ফলে দুই প্রতিযোগিতার মধ্যে ফুটবলারদের সামলানোও কোচিং স্টাফের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হতে চলেছে।
কী বলছেন খালিদ? (India Football Team)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দু’টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন খালিদ জামিল। তাঁর কথায়, “নিউজিল্যান্ড বিশ্বকাপে খেলেছে। খুব কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। বাইরের মাঠে দু’টো ম্যাচ আমাদের জন্য কঠিন পরীক্ষা হবে। আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে চাই। শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলব। চেষ্টা করব, দল হিসেবে উন্নতি করার।”
আরও পড়ুন: Mohammad Shami: বঞ্চনার যন্ত্রণা থেকেই ১৩ বছরের টেস্ট কেরিয়ারে ইতি টানলেন মহম্মদ শামি
সব মিলিয়ে নিউজিল্যান্ড সফর ভারতীয় দলের কাছে নিজেদের শক্তি যাচাইয়ের বড় সুযোগ। আর সেই সফরেই বিশাল কাইথ ও রিত্তিক তিওয়ারির প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাড়তি নজর কাড়তে চলেছে।



