Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীপাবলির প্রাক্কালে ফের (Delhi Air) ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি। দূষণ নিয়ন্ত্রণে একের পর এক পদক্ষেপ করেছে প্রশাসন। পুরনো ও নির্দিষ্ট মানদণ্ড পূরণ না করা যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি সংস্থার ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবুও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। বাতাসের গুণমান ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে রাজধানীতে।
কী কী বন্ধ রাখার নির্দেশ? (Delhi Air)
দূষণ মোকাবিলায় শুক্রবার থেকেই দিল্লি-এনসিআর (Delhi Air) এলাকায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা GRAP-এর তৃতীয় পর্যায় কার্যকর করেছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই পর্যায়ে নির্মাণকাজ থেকে তৈরি হওয়া ধুলো নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খনন, পাইলিং, ভাঙার কাজ, ইটের গাঁথুনি, রাস্তা নির্মাণ, রং করা এবং পালিশের মতো কাজ বন্ধ রাখার নির্দেশ রয়েছে। তবে রেল, মেট্রো, বিমানবন্দর ও হাসপাতালের মতো জরুরি পরিকাঠামোর কাজে ছাড় দেওয়া হয়েছে।
যানবাহনের ক্ষেত্রেও কড়াকড়ি
যানবাহনের ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে। বিএস৬ মানদণ্ড পূরণ করে না, এমন যানবাহনের দিল্লিতে প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। যদিও বৈদ্যুতিক ও সিএনজি চালিত গাড়ি, অ্যাম্বুল্যান্স এবং দমকলের গাড়িকে ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Chaturdoshi Horoscope: কন্যায় চন্দ্র, একাধিক শুভ যোগের প্রভাব! শনিবার ভাগ্য খুলবে কোন ৬ রাশির?
এত পদক্ষেপের পরেও শুক্রবার দিল্লির বায়ুর গুণমান সূচক বা AQI ছিল ৩৮৯, যা ‘খুব খারাপ’ পর্যায়ের অন্তর্ভুক্ত। সামনে দীপাবলি। উৎসবে বাজি পোড়ানো নিয়ে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে বলে আশঙ্কা। সুপ্রিম কোর্টের অনুমতিতে বাজি পোড়ানোর সুযোগ থাকায় দূষণের মাত্রা কতটা বাড়ে, এখন সেদিকেই নজর।


