Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু, উধমপুর থেকে দিল্লি পর্যন্ত বিশেষ তিনটি ট্রেন চালানোর কথা ঘোষণা ভারতীয় রেলের। জম্মু-কাশ্মীরের একাধিক এলাকায় অনবরত আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সেখানকার স্থানীয় নাগরিকদের মৃত্যু হচ্ছে। ইতিমধ্যেই বর্ডার লাগোয়া গ্রামগুলিকে খালি করা দেওয়া হয়েছে। সেখানকার মানুষদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার জম্মু-কাশ্মীর ও উধমপুর থেকে দিল্লি পর্যন্ত সাধারণ যাত্রীদের জন্য বিশেষ ৩ টি ট্রেন (Special Train) চালানোর কথা ঘোষণা করল ভারতীয় রেল। যাতে সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পারেন।
বিশেষ ট্রেন (Special Train)
ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে পাকিস্তানের লাগাতার গোলাগুলির মুখে পড়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, বর্ডার সংলগ্ন একাধিক গ্রাম ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে (Special Train)। স্থানীয় প্রশাসনের সহায়তায় হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই রকম সংকটময় মুহূর্তে সাধারণ মানুষ যাতে দ্রুত ও নিরাপদভাবে অন্যত্র পৌঁছাতে পারেন, সেই কারণেই জম্মু ও উধমপুর থেকে দিল্লি পর্যন্ত বিশেষ তিনটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
উত্তেজনা ভরা কাটল রাত। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর অবধি চলে পাকিস্তানের ড্রোন হামলা। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি উলঙ্ঘন করে গুলিবর্ষণ অব্যাহত রাখল পাকিস্তান সেনা (Pakistan Army)। উরিতে পাক সেনার গুলিতে মৃত্যুও হয়েছে এক মহিলার। আহত হয়েছেন একাধিক। ভারত পাকিস্তানের সাধারণ নাগরিকদের সুরক্ষিত রেখে বেছে বেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে। উল্টো দিকে পাক সেনা ভারতের সাধারণ নাগরিককে নিশানা করছে। জম্মুর পরিস্থিতি বেশ উদ্বেগজনক।
বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর ৫০টি পাক ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভারতীয় রেল জম্মু ও উধমপুর থেকে দিল্লি পর্যন্ত তিনটি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করছে। ভারতীয় রেল সূত্রেই সেই খবর সামনে এসেছে।

রাতে রাজস্থান, পঞ্জাবের একাংশেও ডোন হামলা চালায় পাকিস্তান। ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্র। চণ্ডীগড়ে বেজে ওঠে সাইরেন। তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় বন্ধ করে দেওয়া হয় সমস্ত আলো (Special Train)। রাতে এক যোগে জল, স্থল ও আকাশপথে ভারতীয় সেনা হমালা চালায় পাকিস্তানে। ভারতের ত্রিমুখী হামলায় করাচি, ইসলামাবাদ, লাহৌর, সিয়ালকোটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


