Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শক্তি আরাধনায় মেতে উঠেছে তিলোত্তমা কলকাতা। রবিবার রাতভর শহরের বিভিন্ন প্রান্তে পালিত হয়েছে কালীপুজো (Indian Railway)। এবার শুরু বিসর্জনের পালা। সোমবার থেকে কলকাতার বাবুঘাট-সহ বিভিন্ন গঙ্গার ঘাটে শুরু হবে কালী প্রতিমা নিরঞ্জন। আর সেই বিসর্জনকে কেন্দ্র করেই আগামী সপ্তাহে তিন দিন চক্ররেল চলাচলে একাধিক পরিবর্তনের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আবার কয়েকটি ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে। রবিবার বিজ্ঞপ্তি জারি করে যাত্রীদের এই পরিবর্তনের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত নিয়ন্ত্রিত ট্রেন চলাচল (Indian Railway)
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯, ১০ ও ১১ নভেম্বর অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত চক্ররেলের একাধিক ট্রেন নিয়ন্ত্রিতভাবে চলবে। কলকাতার গঙ্গার ঘাটগুলিতে প্রতিমা বিসর্জনের কারণে নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাপনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে শিয়ালদহ-বিবাদী বাগ শাখায় ট্রেন চলাচলে প্রভাব পড়বে।
টালা স্টেশনেই যাত্রা শেষ করবে একাধিক ট্রেন (Indian Railway)
নির্ধারিত সময়ের মধ্যে ৩০৩১২ বারাসাত-মাঝেরহাট লোকাল বিকেল ৪টা ৩৪ মিনিটে, ৩০১২২ নৈহাটি-বালিগঞ্জ লোকাল বিকেল ৪টা ১৪ মিনিটে এবং ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট লোকাল সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে টালা স্টেশনেই যাত্রা শেষ করবে। অন্যদিকে, ৩০৩৩১ মাঝেরহাট-হাবড়া লোকাল, ৩০১১১ বালিগঞ্জ-ব্যারাকপুর লোকাল এবং ৩০৩১৩ মাঝেরহাট-বারাসাত লোকাল টালা স্টেশন থেকে আংশিকভাবে যাতায়াত করবে।
শিয়ালদহ উত্তর শাখায় কোন ট্রেনের রুট বদল? (Indian Railway)
শিয়ালদহ উত্তর শাখার একাধিক ট্রেনের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। ৩০১১৪ গেদে-মাঝেরহাট লোকাল কাঁকুড়গাছি হয়ে শিয়ালদহ পর্যন্ত চলবে। ৩০১২৩ মাঝেরহাট-নৈহাটি লোকালও বিবাদী বাগের পরিবর্তে শিয়ালদহ পর্যন্ত যাবে। এছাড়া ৩০৩৩২ হাবড়া-মাঝেরহাট লোকাল কাঁকুড়গাছি-বালিগঞ্জ হয়ে মাঝেরহাট পর্যন্ত চলবে। ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ-কাঁকুড়গাছি হয়ে যাতায়াত করবে। ৩০১৩৫ মাঝেরহাট-রানাঘাট লোকাল টালার পরিবর্তে বালিগঞ্জ-কাঁকুড়গাছি রুট ব্যবহার করবে। তবে ৩০১৫২ নৈহাটি-মাঝেরহাট লোকাল নির্ধারিত পথেই চলবে।
শিয়ালদহ দক্ষিণ শাখাতেও একাধিক পরিবর্তন (Indian Railway)
শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচলেও প্রভাব পড়বে। ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল বিবাদী বাগের পরিবর্তে বালিগঞ্জ পর্যন্ত চলবে। ৩০৩৭১ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ-কাঁকুড়গাছি হয়ে চলাচল করবে। ৩০৪১৬ শিয়ালদহ-বিবাদী বাগ লোকাল মাঝেরহাট পর্যন্ত যাবে। অন্যদিকে, ৩০৪৫১ বিবাদী বাগ-বারাকপুর লোকাল মাঝেরহাট স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
আরও পড়ুন: Dhanteras Gold Price: ধনতেরাসে সোনা আনুন ঘরে, দামে বিরাট পতন!
অফিসযাত্রীদের জন্য বাড়তি সতর্কতা
চক্ররেলের এই অংশটি মূলত ডালহৌসি, বিবাদী বাগ ও সংলগ্ন বাণিজ্যিক এলাকার বহু অফিসযাত্রীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে টানা তিন দিন ট্রেনের রুট পরিবর্তন ও যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ার কারণে নিত্যযাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে যাত্রীদের বাড়তি সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। যাত্রার আগে পূর্ব রেলের বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি দেখে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।



