Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কালীপুজোর রাতে কলকাতায় পরপর (NRS Hospital Fire) অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। বেলেঘাটা মেন রোডের পর এবার আগুন লাগার ঘটনা ঘটল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছাত্রাবাসে। রবিবার রাতের এই ঘটনায় বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও হাসপাতালের নিরাপত্তা এবং নিয়ম ভাঙার অভিযোগ ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কখন লাগে আগুন? (NRS Hospital Fire)
হাসপাতাল সূত্রে খবর, রাত ৯টা নাগাদ হস্টেল চত্বরে (NRS Hospital Fire) আগুন লাগে। অভিযোগ, কালীপুজো উপলক্ষে সেখানে বাজি ফাটাচ্ছিলেন জুনিয়র চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা। সেই বাজি থেকেই আগুনের সূত্রপাত বলে দাবি করা হচ্ছে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। হস্টেলে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে নিরাপত্তারক্ষীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড়সড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘটনা ঘিরে উদ্বেগ!
তবে ঘটনাটি ঘিরে উদ্বেগের অন্যতম কারণ হাসপাতাল চত্বরের অবস্থান। হাসপাতাল ও তার আশপাশের এলাকা সাইলেন্স জোন হিসেবে চিহ্নিত। বিশেষ করে হস্টেলের কাছেই রয়েছে চেস্ট বিভাগ। সেখানে শ্বাসকষ্ট-সহ বিভিন্ন গুরুতর অসুস্থতায় আক্রান্ত রোগীরা চিকিৎসাধীন। এমন জায়গায় বাজি ফাটানোর অভিযোগে ক্ষোভ তৈরি হয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee: ক্ষমতা হারিয়েও কালীঘাটে ভিড়, মমতার বাড়ির পুজোয় কর্মীদের বাড়তি গুরুত্ব
নির্দেশিকা অনুযায়ী, কালীপুজোর রাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শুধুমাত্র অনুমোদিত গ্রিন বাজি ফাটানোর কথা ছিল। হাসপাতাল চত্বরে বাজি পোড়ানোও নিষিদ্ধ। এই নিয়ম কীভাবে লঙ্ঘিত হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।


