Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেবযানী সরকার: শহরের বায়ুদূষণ কমাতে এবার (Rose Water Pollution Plan) এক অভিনব উদ্যোগ রাজ্যের নগরোন্নয়ন ও পুর দফতরের। উৎসবের মরশুমে কলকাতায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে ‘মিস্ট স্প্রে’র সঙ্গে গোলাপ জল মেশানোর ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। এই নিয়ে ইতিমধ্যেই শুরু বিতর্ক। সুগন্ধি ছড়িয়ে দূষণ কমবে না, মন্ত্রী অগ্নিমিত্রা পালের তীব্র সমালোচনা পরিবেশবিদ এসএম ঘোষের।
দূষণের মাত্রা কমাতে অভিনব দাওয়াই (Rose Water Pollution Plan)
উৎসবের দিনগুলিতে কলকাতার বায়ুদূষণের (Rose Water Pollution Plan) মাত্রা কমাতে অভিনব দাওয়াই দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সম্প্রতি নিজের লন্ডন সফরের অভিজ্ঞতা শেয়ার করে মন্ত্রী জানান, সেখানে একিউআই ১০ বা তারও নিচে থাকে। অথচ কলকাতায় তা সবসময় ২০০-র উপরে ঘোরাফেরা করে। এই পরিস্থিতি পরিবর্তনে মন্ত্রী জানান, শহরের যে সমস্ত অঞ্চলে বায়ুদূষণ বেশি, সেখানে নিয়মিত ওয়াটার মিস্ট স্প্রে করার সময় জলের সঙ্গে এবার থেকে গোলাপ জল মেশানো হবে। তাঁর দাবি, এতে ভাসমান ধূলিকণা কমবে এবং চারপাশ গোলাপের সুবাসে সতেজ হয়ে উঠবে। তবে মন্ত্রীর গোলাপ জল ছেটানোর প্রস্তাবের সমালোচনা করেছেন বিখ্যাত পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ।
পরিবেশবিদের কী মত? (Rose Water Pollution Plan)
তিনি বলেছেন, “যে এরকম ফ্রেগ্রেন্স ক্লিন এয়ার সম্ভব না সারা পৃথিবীতে। কারণ যেখানে লক্ষ লক্ষ ডিজেল গাড়ি চলে, তার একটা ধোঁয়ার গন্ধ থাকে। সেই জায়গাতে যেখানে পুরনো গাড়ি, ১৫ বছরের পুরনো গাড়ি অনেক বেশি, আর যেখানে হাইড্রোকার্বন ইমিশন হচ্ছে; তো সেইখানে তার একটা গন্ধ থাকে। তারপরেতে রাস্তার ধারে যে এত খাবারের দোকান, তারা যে কয়লার উনুনে রান্না করছে, সেই যে কার্বনগুলো ছড়িয়ে পড়ছে। তো আমি যদি ওপর দিকে স্প্রে করি এটা গত এর আগের বারে, তিন চার বছর আগে আমাদের মেয়র, নাগরিক, মহানগরী ববি হাকিম, উনি ক্যানন মিসড একটা মেশিন এনেছিলেন, সেটা স্প্রে করে। আমরা স্বাগত জানিয়েছিলাম, কারণ আমরাই সাজেশন দিয়েছিলাম যে গাছের পাতার ওপর যে ধুলো পড়ে, পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়, সেটা খুলে যাবে। তার ফলে পত্ররন্ধ্রগুলো পরিষ্কার হয়ে গেলে অক্সিজেন বেশি ছাড়বে (Rose Water Pollution Plan) এবং কার্বনটাকে টেনে নেবে, বিষাক্ত গ্যাসটাকে। তো সেইটা যদি উনি এক্স ওটারও আনেন এবং সারা জায়গা ছেটান, আগে যেমন আমাদের জল দেওয়া হতো পলিউশনের জন্যে, কম করার জন্যে, উনি যদি স্প্রে করেন, বাতাসে যে ভাসমান ধুলিকণা সেটা মাটিতে সেটেল হবে, গাছের পত্ররন্ধ্রগুলো খুলে যাবে ভালো হবে। কিন্তু গোলাপ জল যদি মেশানো হয়, সেটা টেকনোলজিক্যালি (Rose Water Pollution Plan) ফিজিবল নয়, ইকোনমিক্যালি ভায়াবল নয়। কারণ লক্ষ লক্ষ লিটার গোলাপ জল ওটা তো একদিন ছেটালে হবে না। সমস্ত উৎসবে উনি বলেছেন গোলাপ জল ছেটাবেন। সেটা আমরা দেখেছি বিয়ে বাড়িতে এরকম ক্যান নিয়ে দেয়। হ্যাঁ, ওটা দু মিনিট ভালো লাগে, দু মিনিটের পর আর থাকে না। তো এরকম যদি দেওয়া হয়, ওটাতে দূষণ কমবে না। একটু হয়তো সুগন্ধি হতে পারে, তবে দু মিনিটের বেশি মানে ওটা স্টে করবে না।”
গোলাপ জলের সুবাস দিয়ে বায়ুদূষণের মতো জটিল সমস্যার মোকাবিলা করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মূল উৎস থেকে দূষণ রোধ করা। এমনকী কীভাবে তা সম্ভব তার উপায়ও বাতলে দিয়েছেন পরিবেশবিদ এসএম ঘোষ।
উপায়ও দিলেন বাতলে (Rose Water Pollution Plan)
তাঁর কথায়, “যদি কলকাতার দূষণকে পরিষ্কার রাখতে হয়, তাহলে ১৫ বছরের গাড়ি বাদ দিতে হবে, ইলেকট্রিক ভেহিকলস আনতে হবে, সিএনজি যেমন দিল্লি চালাচ্ছে আনতে হবে। কলকাতার রাস্তার ধারে যে ১০,০০০ দোকান আছে, যারা কয়লার উনুন জ্বালাচ্ছে, তাদের ইলেকট্রিক গ্যাজেট অথবা সোলার পাওয়ার স্টোভ অথবা এলপিজিতে ব্যবহার করতে হবে। আরও ধুলো পরিষ্কারের জন্যে আয়োনাইজার বসাতে হবে, বিভিন্ন মেশিন বসাতে হবে যেমন চায়না বসিয়েছে, বিভিন্ন রাস্তার ধারে এয়ার আয়োনাইজার, তাতে ধোঁয়াগুলোকে টেনে নেবে। এইসব করলে এটাকে বলে ক্লিন টেকনোলজি। আর উনি যেটা বললেন ক্লিনআপ টেকনোলজি, দূষণ হয়ে গেছে, ওটাকে পরিষ্কার করা। মানে আমরা বলি কি প্রযুক্তিবিদরা- প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মানে আগে থাকতেই তুমি স্টেপ নাও যাতে দূষণ না হয়। তো এই কথগুলো বাতুলতা, এইগুলো চমক হতে পারে, ভাইরাল হতে পারে পোস্টগুলো, কিন্তু কাজের কাজ কিছু হবে না।”
আরও পড়ুন: Delhi AQI: দিওয়ালির রেশ কাটতেই বিপদ! দিল্লির বাতাসে এখনও দূষণের বিষ
বাতাসের মানোন্নয়নে রূপকথার মতো সুগন্ধি ছড়িয়ে নয়, দূষণের উৎস রুখতে দীর্ঘমেয়াদী ও কঠোর নীতিগত পদক্ষেপই কলকাতার বাতাসকে ফের বাসযোগ্য করে তুলতে পারে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।


