Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ক্যান্সার, স্মৃতিভ্রংশ, হৃদরোগের মতো জটিল অসুখ (AI Cancer Cure) কি আগামী দিনে ইতিহাস হয়ে যাবে? কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতিতে এমনই সম্ভাবনার কথা তুলে ধরলেন অ্যানথ্রপিক সংস্থার প্রধান দারিও আমোদে। তাঁর মতে, সঠিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারলে আগামী এক দশকের মধ্যেই চিকিৎসাবিজ্ঞানে অভাবনীয় পরিবর্তন আসতে পারে। এমনকী, ক্যান্সারের মতো মারণ রোগের চিকিৎসাতেও মিলতে পারে বড় সাফল্য।
অমীমাংসিত চিকিৎসা সমস্যার সমাধান সম্ভব (AI Cancer Cure)
প্রতি বছর বিশ্বজুড়ে অসংখ্য মানুষ ক্যান্সার-সহ (AI Cancer Cure) নানা জটিল রোগে আক্রান্ত হন। চিকিৎসাবিজ্ঞানের উন্নতি সত্ত্বেও সব ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা সম্ভব হয় না। এই পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর গবেষণা নতুন আশার আলো দেখাচ্ছে। আমোদির দাবি, এই প্রযুক্তি জৈবিক গবেষণা, নতুন ওষুধ আবিষ্কার এবং চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার প্রক্রিয়াকে অনেক দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে। এর ফলে বহুদিনের অমীমাংসিত চিকিৎসা সমস্যার সমাধান সম্ভব হতে পারে বলেও আশাবাদী তিনি।
আরও পড়ুন: Abhishek Banerjee: শেষমেশ অভিষেকের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশন!
গুরুত্বপূর্ণ উদাহরণ
এই সম্ভাবনা নিয়ে আশাবাদী গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান ডেমিস হাসাবিসও। তাঁর বক্তব্য, যে ওষুধ আবিষ্কারে আগে বছরের পর বছর সময় লাগত, এই প্রযুক্তির সাহায্যে সেই প্রক্রিয়া অনেক কম সময়ে সম্পন্ন করা সম্ভব। প্রোটিনের গঠন নির্ধারণে আলফাফোল্ডের সাফল্যও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদাহরণ।


